নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই রোহিত, বিরাটের অনুপস্থিতিতে প্রথম টেস্টের অধিনায়ক বাছাই চূড়ান্ত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দল গড়া নিয়ে আজ বৈঠক করলেন জাতীয় নির্বাচকরা। টি ২০ সিরিজের দল ঘোষণা করা হলেও এখনও টেস্ট দল ঘোষণা হয়নি। বিরাট কোহলি প্রথম টেস্টে না খেললে কে নেতৃত্ব দেবেন তা নিয়েই দীর্ঘক্ষণ আলোচনা হয়। বোর্ডসূত্রে খবর, অবশেষে বেছে নেওয়া হয়েছে অজিঙ্ক রাহানেকেই।

বিরাটের অনুপস্থিতিতে প্রথম টেস্টের অধিনায়ক বাছাই চূড়ান্ত

নির্বাচকরা প্রথমে ভেবেছিলেন রোহিত শর্মাকে প্রথম টেস্টে অধিনায়ক করতে। কিন্তু ভারতের ঠাসা ক্রীড়াসূচির প্রেক্ষিতে রোহিতের ওয়ার্কলোডের কথা ভেবে তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। বিরাট কোহলি টি ২০ সিরিজ ও কানপুরে সিরিজের প্রথম টেস্টে খেলবেন না। মুম্বইয়ে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেবেন বিরাট। জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, মহম্মদ শামি ও শার্দুল ঠাকুরকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়ার বিষয়টিও চূড়ান্ত হয়ে গিয়েছে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে। বিরাট কোহলিকে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরানোর কোনও পরিকল্পনা নেই নির্বাচকদের। বিরাট ৬৫টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, জয় ৩৮টিতে, পরাজয় ১৬টিতে, ড্র ১১টি। সাফল্যের হার শতকরা ৫৮.৪৬ শতাংশ। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল। রাহানের নেতৃত্বে ৫টি টেস্টে চারটিতে জিতেছে ভারত, একটি ড্র। সাফল্যের হার ৮০ শতাংশ। রোহিত শর্মা এখনও টেস্টে ভারতকে নেতৃত্ব দেননি। তাঁকে আপাতত সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হিসেবেই নির্বাচকরা ভাবছেন।

বিরাটের অনুপস্থিতিতে প্রথম টেস্টের অধিনায়ক বাছাই চূড়ান্ত

ঋষভ পন্থ না থাকায় ভারতের টেস্ট দলের প্রথম একাদশে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে থাকছেন কেএস ভরত। লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করবেম শুভমান গিল বা ময়াঙ্ক আগরওয়াল। তিনে চেতেশ্বর পূজারা থাকছেন। চার ও পাঁচে নামবেন হনুমা বিহারী ও অজিঙ্ক রাহানে। উল্লেখ্য, গত জানুয়ারিতে বিহারীকে সিডনি টেস্টে শেষবার দেখা গিয়েছিল। ইংল্যান্ড সফরে টেস্ট দলে ডাক পেলেও একটি টেস্টেও সুযোগ পাননি।

বিরাটের অনুপস্থিতিতে প্রথম টেস্টের অধিনায়ক বাছাই চূড়ান্ত

চলতি মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ যথাক্রমে জয়পুর, রাঁচি ও কলকাতায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে। এরপর ভারতীয় দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। ১৭ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট জোহানেসবার্গে। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট, সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ৩ জানুয়ারি থেকে কেপটাউনে। জানুয়ারির ১১, ১৪ ও ১৬ তারিখ প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত, প্রথম ম্যাচ পার্লে, পরের দুটি কেপটাউনে। টি ২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে কেপটাউনে, পরের দুটি পার্লে। ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজের ম্যাচগুলি হবে যথাক্রমে জানুয়ারির ২৯, ২১, ২৩ ও ২৬ তারিখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+