ইডেনে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা! রানের দূরত্ব কমিয়ে কোহলির ঘাড়ে নিঃশ্বাস

ইডেনে চলছে ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইডেন গার্ডেন্স তাঁর কাছে বরাবরই পয়া। শেষবার টি ২০ আন্তর্জাতিকে ভারত যে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২০১৮ সালে সেই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। আজ তিনি ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড।

ইডেনে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা! টপকালেন বাবরকে

ইশ সোধি এক হাতে ধরলেন রোহিত শর্মার ক্যাচ। ম্যাচের ১২তম ওভারের দ্বিতীয় বলে। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩১ বলে ৫৬ রান করেন ভারত অধিনায়ক। চলতি বছরে ১১টি ম্যাচে রোহিতের রান দাঁড়াল ৪২৪, সর্বাধিক ৭৪। গড় ৩৮.৫৪, স্ট্রাইক রেট ১৫০.৮৮। পাঁচটি অর্ধশতরান করেছেন। ৩৯টি চার ও ২৩টি ছয় হাঁকিয়েছেন। এদিন ইডেনে টি ২০ আন্তর্জাতিকে নিজের ১৫০তম ছক্কাটিও মারলেন রোহিত। ১১৯ ম্যাচে ১১১টি ইনিংসে ১৫ বার অপরাজিত থেকে তাঁর রান দাঁড়াল ৩১৯৭। সর্বাধিক ১১৮। গড় ৩৩.৩০। স্ট্রাইক রেট ১৪০.২৮। চারটি শতরান ও ২৬টি অর্ধশতরান করেছেন। সাতবার শূন্যে রানে ফিরেছেন, চলতি বছরে একবার। চার মেরেছেন ২৮৪টি, ছক্কা দেড়শোটি। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করার নিরিখে বিরাট কোহলি রয়েছেন মার্টিন গাপটিলের পরেই, দ্বিতীয় স্থানে। রাঁচিতে বিরাটকে টপকান গাপটিল। ৯৫ ম্যাচে বিরাট কোহলি ৩২২৭ রান করেছেন। রোহিত রয়েছেন তিনে, বিরাটের চেয়ে মাত্র ৩০ রান কম নিয়ে। লকি ফার্গুসনের বলে টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের ১৫০তম ছক্কাটি হাঁকান রোহিত। টি ২০ আন্তর্জাতিকে মার্টিন গাপটিল এদিনের ইনিংসের আগে অবধি ১১২টি ম্যাচে ১৬১টি ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত ৪০৪টি ম্যাচে ৪৫৪টি ছক্কা মারলেন, শাহিদ আফ্রিদি ৪৭৬টি ও ক্রিস গেইল সর্বাধিক ৫৫৩টি ছক্কা মেরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

ইডেনে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা! টপকালেন বাবরকে

অধিনায়ক হিসেবে ২২টি ম্যাচে রোহিত ২ বার অপরাজিত থেকে টি ২০ আন্তর্জাতিকে ৮৭১ রান করেছেন। সর্বাধিক ১১৮। গড় ৪৩.৫৫, স্ট্রাইক রেট ১৫৮.৯৪। দুটি শতরান ও সাতটি অর্ধশতরান করেছেন ক্যাপ্টেন হিসেবে। একবার শূন্যে আউট হয়েছেন। ৭১টি চার ও ৫০টি ছয় মেরেছেন। পরিসংখ্যান বলছে, অধিনায়ক হিসেবে রোহিতের ব্যাটিং গড় বা স্ট্রাইক রেট অনেক বেশি। টি ২০ আন্তর্জাতিকে এদিন ২৬তম অর্ধশতরান করলেন রোহিত। টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলি ২৯টি হাফ সেঞ্চুরি করেছেন। রোহিত চারটি শতরান ও ২৬টি অর্ধশতরান করায় ভাঙলেন বিরাটের আরেক রেকর্ড। টি ২০ আন্তর্জাতিকে প্রথম ব্যাটার হিসেবে ৩০ বার ৫০-এর বেশি স্কোর করার রেকর্ডটি বিরাটের থেকে নিজের দখলে নিলেন রোহিত। এদিন তাঁর অর্ধশতরান আসে ২৭ বলে।

ইডেনে কোনও একদিনের আন্তর্জাতিক ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রান করার নজিরটি রোহিত শর্মার দখলে। ২০১৪ সালের ১৩ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ৩৩টি চার ও ৯টি ছয়। ভারত ৫ উইকেটে ৪০৪ রান তুলে ম্যাচ জিতেছিল ১৫৩ রানে। ম্যাচের সেরা হয়েছিলেন রোহিত। ইডেনে তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। ৩ ম্যাচে ৪ ইনিংসে ২৮২ রান করেছেন, সর্বাধিক ১৭৭। একটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+