আমেদাবাদ টেস্টে ব্যাটারদের জন্য কোন মন্ত্র দিলেন রোহিত? ভারতের প্রথম একাদশে ভরত না ঈশান?

আমেদাবাদ টেস্টে ব্যাটারদের নিজেদের শক্তির উপর আস্থা রেখে মানসিকতার বদল এনে খেলার পরামর্শ দিলেন রোহিত শর্মা। কেএস ভরতকেই খেলানোর ইঙ্গিত দিলেন।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট। আপাতত এই সিরিজে রোহিত শর্মারা এগিয়ে রয়েছেন। তবে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা ছাড়া টপ ও মিডল অর্ডারের কোনও ব্যাটার ভরসা দিতে পারেননি। স্বাভাবিকভাবেই চলছে ভারতের প্রথম একাদশ নিয়ে চর্চা।

ব্যাটিংয়ে সাফল্যের মন্ত্র

ব্যাটিংয়ে সাফল্যের মন্ত্র

রোহিত শর্মা নাগপুর টেস্টে শতরান করেছিলেন। তিনিই তিনটি টেস্টে ২০৭ রান করে এখনও অবধি ভারতীয় দলের হয়ে সর্বাধিক রান সংগ্রহ করেছেন। বিরাট কোহলির রান ১১১, চেতেশ্বর পূজারার ৯৮। রোহিত এদিন তাঁর পরিকল্পনা পুরোপুরি ফাঁস না করলেও এদিন বলেন, যে ধরনের পিচে খেলা হচ্ছে সেখানে সব সময়ই বোলারদের চেয়ে ব্যাটারদের এগিয়ে থাকতে হবে। বোলার কিছু করার আগে নিজে কী করবেন সে ব্যাপারে তৈরি থাকতে হবে ব্য়াটারকে। এই ধরনের মানসিকতা বজায় রেখেই খেলতে হবে। দক্ষতার চেয়েও এ ক্ষেত্রে মানসিক বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। আমি অন্যের বিষয় নিয়ে বলতে পারব না। তবে নাগপুরে আমি দেখিয়ে দিতে চেয়েছি এই সিরিজে কী ধরনের ব্যাটিংয়ের পরিকল্পনা আমার রয়েছে।

শক্তিতে আস্থা রেখে মানসিকতায় বদল

শক্তিতে আস্থা রেখে মানসিকতায় বদল

ঘূর্ণি পিচে নিজের সাফল্যের উদাহরণ দিয়ে রোহিত বলেন, আমরা দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছিলাম। সেখানেও চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে আমি শতরান করেছিলাম এমন পিচে যেখানে বল ঘুরছিল। নিজের শক্তির উপর আস্থা রেখে পরিকল্পনামাফিক খেলাই লক্ষ্য থাকে। এই খেলার কৌশল একেকজনের ক্ষেত্রে আলাদা। আমি নিজের শক্তি বুঝে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করে থাকি। যেটা ভালো পারি সেটাই চালিয়ে যাওয়া লক্ষ্য থাকে। পিচ যত চ্যালেঞ্জিং হোক, যতই বল ঘুরুক বা সিম করুক, সেসব মাথায় রাখা চলবে না। যে কন্ডিশনে খেলা সেই অনুযায়ী রান সংগ্রহ করতে হবে। পিচ যত চ্যালেঞ্জিং হবে ততই প্রতিপক্ষকে মোকাবিলা করার জন্য অভিনব কৌশল অবলম্বনের প্রয়োজনীয়তার কথাও মনে করান রোহিত। এখানেও একেক ব্যাটার একেকরকম কৌশল অনুযায়ী সাফল্য পেতে পারেন। সকলেই অনেক ম্যাচ খেলেছেন। তিন সপ্তাহে খুব বেশি বদলানো সম্ভব নয়। তবে বদল আনা যেতে পারে মানসিকতায়, পরামর্শ রোহিতের।

ভরতের পাশে রোহিত

ভরতের পাশে রোহিত

কেএস ভরত ঘূর্ণি উইকেটে ভালো কিপিং করলেও রান পাননি। মাত্র ৫৭ রান করেছেন। তবে তাঁর ১৭ রানের ইনিংসও দলের কাজে লাগায় খুশি কোচ রাহুল দ্রাবিড়। জল্পনা চলছে, আমেদাবাদে ভরতকে বসিয়ে ঈশান কিষাণকে খেলানো হতে পারে। তবে দ্রাবিড়ের মতো সুর শোনা গিয়েছে রোহিতের গলাতেও। যে পিচে চলতি সিরিজ হচ্ছে তার নিরিখে কোনও ব্যাটারের পারফরম্যান্স যাচাই করতে নারাজ ভারত অধিনায়কও। তিনি বলেন, ভরত ঘরোয়া ক্রিকেটে, ভারতীয় এ দলের হয়ে অনেক খেলেছেন। ভালো কিপার। ফলে এই উইকেটে পারফরম্যান্সের নিরিখে তাঁকে বিচার করা ঠিক হবে না। কারও অভিযেক হলে তাঁকে মেলে ধরার, বড় ইনিংস খেলার পর্যাপ্ত সময় দিতে হয়। সেই বার্তা ভরতকে ইতিমধ্যেই দিয়েছেন রোহিত। এই ধরনের পিচে যে কেউ ব্যর্থ হতেই পারে, এই সত্য মেনে চলার পরামর্শও দেন ভারত অধিনায়ক। সেই সঙ্গে জানান, যখন ঈশান সুযোগ পাবেন তখন তিনিও নিজেকে প্রমাণ করার অনেকটা সময় পাবেন।

ভারতের সম্ভাব্য একাদশ

ভারতের সম্ভাব্য একাদশ

ভারতীয় দলে খুব বেশি রদবদল হবে না বলেই জানা যাচ্ছে। প্রথম একাদশে মহম্মদ শামি ফিরবেন। উমেশ যাদব আদই কন্যাসন্তানের পিতা হয়েছেন। স্ত্রী-র পাশে থাকার জন্য তিনি ছুটি নিয়েছেন বলে আমেদাবাদে খেলবেন না বলেই দাবি করছে ইনসাইডস্পোর্ট। যদিও বিসিসিআই বা ভারতীয় দলের তরফে কিছু জানানো হয়নি। উমেশ না থাকলে শামি ও সিরাজ পেস আক্রমণ সামলাবেন।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+