রোহিত স্পর্শ করলেন ধোনি ও বাবরের নজির, ৫০ বছরে তৃতীয় টেস্ট অধিনায়ক হিসেবে ঈর্ষণীয় কীর্তি

রোহিত শর্মার নেতৃত্বে ভারত টানা চারটি টেস্ট জিতল। বিগত ৫০ বছরে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম চারটি টেস্টেই জেতার নজির রয়েছে মহেন্দ্র সিং ধোনি ও বাবর আজমের।

রোহিত শর্মার নেতৃত্বে ভারত ইতিমধ্যেই প্রথম দুটি টেস্ট জিতে বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখা নিশ্চিত করে ফেলেছে। দিল্লিতে আড়াই দিনেই টেস্টে বিশ্বের ১ নম্বর দল অস্ট্রেলিয়াকে চূর্ণ করেছে রোহিত শর্মার দল। এই জয়ের সুবাদে রোহিত শর্মাও এক অসাধারণ নজির স্পর্শ করলেন দেশের অধিনায়ক হিসেবে।

ঈর্ষণীয় নজির রোহিতের

ঈর্ষণীয় নজির রোহিতের

টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম চারটি টেস্টের চারটিতেই জেতার নজির এবার রোহিত শর্মার দখলেও। বিগত ৫০ বছরে বিশ্বের মাত্র দুজন অধিনায়কই এর আগে তাঁদের দেশকে প্রথম চারটি টেস্টের চারটিতেই জিতিয়েছেন। রোহিত এই নজির গড়লেন দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে। মহেন্দ্র সিং ধোনির পর। এ ছাড়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের দখলেও এমন নজির রয়েছে।

রোহিতের ক্যাপ্টেন্সিতে

রোহিতের ক্যাপ্টেন্সিতে

রোহিত শর্মার নেতৃত্বে ভারত গত বছর শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল। চলতি সিরিজে ভারত এখন এগিয়ে ২-০ ব্যবধানে। রোহিতের দল যে ফর্মে রয়েছে তাতে ৩-০ বা ৪-০ ব্যবধানে সিরিজ জেতাও অসম্ভব নয়। সেক্ষেত্রে রোহিত টেস্ট ক্রিকেটে এককভাবে অনন্য নজির গড়ে ফেলবেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে বিপর্যয়ের পর ভারতের টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন বিরাট। তারপর অধিনায়ক হলেও চোট সমস্যায় বেশ কয়েকটি টেস্টে তিনি ভারতকে নেতৃত্ব দিতে পারেননি।

প্রথম রেকর্ড গড়েন ধোনি

প্রথম রেকর্ড গড়েন ধোনি

মহেন্দ্র সিং ধোনি ভারতের টেস্ট অধিনায়ক হয়েছিলেন ২০০৮ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্টটি ভারত জিতেছিল ৮ উইকেটে। এরপর অস্ট্রেলিয়াকেও ধোনির নেতৃত্বে ভারত দুটি টেস্টে পরাস্ত করেছিল। সেই বছরের শেষে চেন্নাইয়ে ইংল্যান্ডকে ভারত ৬ উইকেটে পরাস্ত করেছিল।

বাবর আজমও কীর্তি গড়েছেন

বাবর আজমও কীর্তি গড়েছেন

বাবর আজম অধিনায়ক হিসেবে পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে জেতান। এরপর জিম্বাবোয়েকেও পাকিস্তান হারিয়েছিল ২-০ ব্যবধানে। তখনই অধিনায়ক হিসেবে প্রথম চারটি টেস্ট জেতার ধোনির নজির স্পর্শ করেন বাবর। সেই কীর্তিতে এবার থাবা বসালেন হিটম্যান।

হিটম্যানের সাফল্য

হিটম্যানের সাফল্য

অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি রোহিত ব্যাট হাতেও ভালো ফর্মে রয়েছেন। যে চারটি টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছেন তাতে রোহিত মোট ২৭৩ রান করেছেন। গড় ৪৫.৫০। নাগপুরে চলতি সিরিজে তিনি অজিদের বিরুদ্ধে শতরানও হাঁকিয়েছেন। ১৯৮৭ সালের পর থেকে দিল্লিতে কোনও টেস্টে হারেনি ভারত। ১৯৮৭-তে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে পরাজয়ের পর থেকে দিল্লিতে ভারত ১৩টি টেস্ট খেলেছে, যার মধ্যে এবারের জয় নিয়ে মোট জয়ের সংখ্যা দাঁড়াল ১১টি। ২০১৮ সালের পর থেকে ভারতে ২০টি টেস্টের মধ্যে ১২টিরই ফয়সালা হলো তিন দিন বা তারও কম সময়ে। ২০১৮ সালে বেঙ্গালুরু ও ২০২১ সালে আমেদাবাদে টেস্ট শেষ হয়েছিল ২ দিনে। এই সময়কালে তিনটি টেস্ট পঞ্চম দিন অবধি গড়িয়েছে। যার মধ্যে ভারত একটিতে জিতেছে (২০১৯ সালে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে), একটিতে হেরেছে (২০২১ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের কাছে) এবং একটি ড্র (২০২১ সালে কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্ট)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+