ফিরে দেখা ২০১৮, ধূমকেতুর গতিতে উত্থান! বুমরাই ভারতীয় ক্রিকেটে বছরের সেরা উপহার

ভারতের প্রধান টেস্ট বোলার হিসেবে জসপ্রিত বুমরার উত্থানই ২০১৮ সালে ভারতীয় ক্রিকেটের জন্য ঘটা সেরা ঘটনা।

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিং মিলিয়ে ৮৬ রান দিয়ে ৯ উইকেট নিয়ে ভারতের ১৩৭ রানে জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন জসপ্রিত বুমরা। ম্যাচের সেরার পুরস্কার তাঁকে ছাড়া কাউকে দেওয়ার উপায় ছিল না। ম্যাচের পর তাঁর অধিনায়ক বিরাট কোহলি, যাঁকে এই সময়ের সেরা ব্যাটসম্য়ান ধরা হয়, খেলামেলা জানিয়ে দিয়েছেন তাঁর চোখে বুমরাই এই মুহূর্তে বিশ্ব-সেরা বোলার।

অথচ ২০১৮ সালের জানুয়ারি মাসেই দক্ষিণ আফ্রিকার মাটিতে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় বুমরার। তার আগে থেকেই অবশ্য সাদা বলের ক্রিকেটে নিজের জাদু দেখাতে শুরু করেছিলেন তিনি। কিন্তু তিনি পাঁচদিনের ক্রিকেটে কতটা সফল হবেন তাই নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। কিন্তু এই বছর ক্রিকেটের সব সংস্করণেই দুর্দান্ত পারফর্ম করে একের পর এক রেকর্ড ভেঙে ক্রমেই উপরে উঠেছেন বুমরা।

পৃথ্বী-হনুমাদের কথা মাথায় রেখেও স্বীকার করতেই হয়, বুমরার উত্থানই এই বছর ভারতীয় ক্রিকেটের সেরা ঘটনা। এক নজরে দেখে নেওয়া যাক গত এক বছরে কী কী অর্জন করলেন তিনি।

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক

মেলবোর্নে ৯ উইকেট নেওয়ার ফলে এই বছর সব ধরণের ক্রিকেট মিলিয়ে তিনি মোট ৭৮টি উইকেট নিয়ে বছরের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। তাঁর পরেই আছেন কাগিসো রাবাদা। ২০১৮ সালে তাঁর উইকেট সংখ্যা ৭৭ (১০ টেস্টে ৫২, ১৪ ওডিআই-তে ২৩ ও ২ টি২০আই-তে ২)।

এশিয়ার প্রথম বোলার

এশিয়ার প্রথম বোলার

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংস-এ ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বুমরা এশিয়ার প্রথম বোলার হিসেবে ১ ক্যালেন্ডার বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেছেন। মেলবোর্নের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ-এ তৃতীয় টেস্টে বুমরা নিয়েছিলেন ৫৪-৫ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে ৮৫-৫।

অভিষেক-বছরে সর্বোচ্চ উইকেট

অভিষেক-বছরে সর্বোচ্চ উইকেট

এই বছরই টেস্টে অভিষেক ঘটিয়ে ৪৮টি উইকেট নিয়ে বছর শেষ করেছেন বুমরা। ফলে ভারতীয় বোলার হিসেবে টেস্ট-অভিষেক বছরে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারীর রেকর্ড করেছেন তিনি। এর আগের রেকর্ড ছিল দিলীপ দোশির। প্রাক্তন বাঁ-হাতি স্পিনার ১৯৭৯ সালে তাঁর অভিষেকের বছরে ৪০ টেস্ট উইকেট নিয়েছিলেন। আর সার্বিক তালিকায় তিনি আছেন তিন নম্বরে আগে আছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার টেরি অল্ডারম্যান (৫৪, ১৯৮১) ও ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলে অ্যামব্রোজ (৪৯, ১৯৮৮)।

ভাঙল কপিল-আগরকরের রেকর্ড

ভাঙল কপিল-আগরকরের রেকর্ড

মেলবোর্নে ৮৬ রানে ৯ উইকেট শিকার করে বুমরা অস্ট্রেলিয় মাটিতে ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্সের রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল কপিল দেবের হাতে। ১০৮৫ সালে ১০৯ রানে ৮ উইকেট নেন কপিল। এছাড়া ২০০৩ সালে আগরকর ১৬০ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন।

২০১৮ সালে বুমরা

২০১৮ সালে বুমরা

এই বছর মোট ৯টি টেস্ট খেলে এখনও পর্যন্ত বুমরার সংগ্রহ ৪৭টি উইকেট - দক্ষিণ আফ্রিকা - ৩ টেস্টে ১৪ উইকেট, ইংল্যান্ড - ৩ টেস্টে ১৪ উইকেট, অস্ট্রেলিয়া - ৩ টেস্টে ১৯ উইকেট*। আইসিসি টেস্ট ক্রমতালিকায় তাঁর স্থান বর্তমানে ১৬। একদিনের ক্রিকেটে এই বছর ফেব্রুয়ারি মাসে ক্রমতালিকার শীর্ষে উঠে আসেন বুমরা। ১৩ ওডিআই-তে ২২ উইকেট নিয়ে সেখানেই শেষ করেছেন। এছাড়া ৮ টি২০ আই-তে ৮ উইকেট নিয়েছেন।

অধিনায়কের ভরসা

অধিনায়কের ভরসা

স্বয়ং অধিনায়ক বিরাট মেলবোর্ন টেস্টের পর বলে দিয়েছেন বুমরা যেভাবে অতি দ্রুত টেস্ট ক্রিকেটে পরিণত হয়ে উঠছেন তা বিশ্বের সব ব্যাটসম্য়ানকে ভয় ধরিয়ে দেওয়ার মতো। তিনি বলেছেন পার্থের মতো পিচ থাকলে টেস্টে তিনি বুমরার মুখোমুখি হতে চান না। তাঁকেই এই মুহূর্তে বিশ্বের সেরা বলে সার্টিফিকেট দিয়েছেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+