রুসোর শতরান ও ডি ককের অর্ধশতরান, তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দক্ষিণ আফ্রিকার

ডেভিড মিলারের দুরন্ত শতরান দক্ষিণ আফ্রিকাকে জেতাতে পারেনি। আজ ইন্দোরে দুরন্ত শতরান হাঁকালেন দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটার রাইলি রুসো। তার আগে দায়িত্বশীল অর্ধশতরান করেন কুইন্টন ডি কক। যার নিট ফল, ইন্দোরে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে ভারতের সামনে জয়ের জন্য ২২৮ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা। এদিন ৪৮ বলে টি ২০ আন্তর্জাতিকে প্রথম শতরানটি পেলেন রুসো।

ইন্দোরে রুসোর শতরান, ভারতের টার্গেট ২২৮

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পঞ্চম ওভারের প্রথম বলে তেম্বা বাভুমাকে আউট করেন উমেশ যাদব। ৩০ রানে প্রোটিয়াদের প্রথম উইকেট পড়ে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৮ বলে মাত্র ৩ রানে আউট হলেন। তাঁর ফর্ম দক্ষিণ আফ্রিকাকে টি ২০ বিশ্বকাপে চিন্তাতেই রাখবে। এরপর রাইলি রুসোকে নিয়ে ৪৭ বলে ৮৯ রানের পার্টনারশিপ গড়েন কুইন্টন ডি কক। এই জুটিতে রুসোর অবদান ২২ বলে ৪৩ এবং ডি ককের ২৫ বলে ৪২।

ত্রয়োদশ ওভারের প্রথম বলে ডি কক ৪৩ বলে ৬৮ রান করে রান আউট হয়ে যান। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও চারটি ছয়। ডি কক অর্ধশতরান পূর্ণ করেছিলেন ৩৩ বলে, রুসোর হাফ সেঞ্চুরি আসে ২৭ বলে। দক্ষিণ আফ্রিকার ৫০ রান আসে ৬.২ ওভারে। ১০০ হয় ১০.১ ওভারে, প্রোটিয়াদের দেড়শো রান এসেছে ১৪.৪ ওভারে। ডি কক আউট হওয়ার পর ট্রিস্টান স্টাবসকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন রুসো। এর মধ্যে ১৭তম ওভারে নাটকীয় ঘটনা ঘটে। সিরাদের ওভারের পঞ্চম বলে ট্রিস্টান স্টাবসের ক্যাচ থার্ড ম্যান উমেশের হাতে জমা পড়ে। কিন্তু উচ্চতার কারণে তা নো বল হয়। স্টাবস এই বলে ১ রান নেওয়ায় পরের বলটি ছিল ফ্রি হিট। এই বলটি সিরাজ করার আগেই রুসোর পায়ে লেগে উইকেট ভেঙে যায়। কিন্তু বলটি ফ্রি হিট হওয়ায় বেঁচে যান রুসো।

২টি চার ও একটি ছয়ের সাহায্যে স্টাবস করেন ১৮ বলে ২৩। শেষ ওভারে ২৪ রান দেন দীপক চাহার। তার মধ্যে পরপর তিন বলে তিনটি ছক্কা হাঁকান ডেভিড মিলার। যার মধ্যে তৃতীয় ছক্কাটি সিরাজ ক্যাচ ধরলেও তাঁর পা বাউন্ডারি লাইন স্পর্শ করে। দক্ষিণ আফ্রিকার পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৪৮। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে প্রোটিয়ারা। শেষ ৫ ওভারে ওঠে ৭৩ রান, একটি উইকেটের বিনিময়ে। মিলার তিনটি ছয়ের সাহায্যে ৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। রুসোর ইনিংসে রয়েছে সাতটি চার ও ৮টি ছয়। দক্ষিণ আফ্রিকার পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৪৮। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে প্রোটিয়ারা। শেষ ৫ ওভারে ওঠে ৭৩ রান, একটি উইকেটের বিনিময়ে।

ভারতীয় শিবিরকে চিন্তায় রাখল বোলিং। উমেশ যাদব ৩ ওভারে ৩৪ রানের বিনিময়ে ও দীপক চাহার ৪ ওভারে ৪৮ রানের বিনিময়ে একটি করে উইকেট পেলেন। চাহার শেষ ওভারে দিলেন ২৪! রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩৫, হর্ষল প্যাটেল ৪ ওভারে ৪৯ ও অক্ষর প্যাটেল ১ ওভারে ১৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। মহম্মদ সিরাজ ৪ ওভারে দেন ৪৪, তাঁর ঝুলিতেও আসেনি কোনও উইকেট। ডেথ ওভারের বোলিং নিয়েও চিন্তা থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+