লখনউ বনাম ব্যাঙ্গালোর ম্যাচে তৈরি হতে চলেছে একাধিক নজির, জেনে নিন বিস্তারিত
লখনউ বনাম ব্যাঙ্গালোর ম্যাচে তৈরি হতে চলেছে একাধিক নজির, জেনে নিন বিস্তারিত
মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়েন্ট এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলেরই পয়েন্ট ছয় ম্যাচে আট। রান রেটের বিচারে তৃতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস এবং চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে শেয়ানে শেয়ানে টক্কর হতে চলেছে এই ম্যাচে তা পরিষ্কার। এই ম্যাচে একাধিক নজির তৈরি করতে পারেন দুই দলের ক্রিকেটাররা। এক ঝলকে দেখে নিন কী কী নজির তৈরি হতে পারে এই ম্যাচে।

আইপিএল-এ এক হাজার রানের সামনে মার্কাস স্টইনিস:
আইপিএল কেরিয়ারে এক হাজার রানের হাতছানি রয়েছে মার্কাস স্টইনিসের সামনে। আর ৩৮ রান করলেই আইপিএল কেরিয়ারে ১০০০ রান পূর্ণ করবেন মার্কাস স্টইনিস। পাশাপাশি তিনি যদি ৮৬ রান করতে পারেন তা হলে টি-২০ ক্রিকেটে ৪০০০ হাজার পূর্ণ করবেন স্টইনিস।

বিশ্বের সেরা টি-২০ লিগে এক হাজার রানের হাতছানি দীপক হুডার সামনেও:
দীপক হুডার আইপিএল-এ সংগ্রহ ৯৫৫ রান। আর ৪৫ রান করলে আইপিএল কেরিয়ারে এক হাজার রান পূর্ণ করবেন এই ক্রিকেটার। আর পাঁচটি ছয় মারলে আইপিএল কেরিয়ারে ৫০টি ছয়ের মালিক হবেন হুডা।

টি-২০ ক্রিকেটে ৮০০০ রানের সামনে গ্লেন ম্যাক্সওয়েল:
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৪ রান করতে পারলে টি-২০ ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করবেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান।

টি-২০ ক্রিকেটে ৬৫০০ রানের সামনে দীনেশ কার্তিক:
দীনেশ কার্তিকের টি-২০ ফরম্যাটে এখনও পর্যন্ত সংগ্রহ ৬৪৮০ রান। এই ম্যাচে ২০ রান করলে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ৬৫০০ রান পূর্ণ করবেন দীনেশ কার্তিক। যে ফর্মে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান রয়েছেন তাতে এই ম্যাচে অনায়াসে এই নজির গড়তে পারেন তিনি।

জরুরি তথ্য:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের বিরুদ্ধে শেষ পাঁচ ইনিংসে ৩৬৫ রান করেছেন কে এল রাহুল। আরসিবির বিরুদ্ধে কে এল রাহুলের ব্যাটিং গড় ৮৩.৫০। আরসিবির বিরুদ্ধে ১৫১.৩৬ স্ট্রাইক রেটে তাঁর রান ৫০১ রান। এখনও পর্যন্ত চলতি আইপিএল দীনেশ কার্তিকের সংগ্রহ ১৯৭ রান। তাঁর স্ট্রাইক রেট ২০৯.৫৭।

অন্যান্য নজির:
সাতটি চার মারলে টি-২০ ক্রিকেটে ৮০০টি চারের নজির গড়বেন কুইন্টন ডি কক। আর ৩২ রান করলে আইপিএল-এ ২৫০০ রান পূর্ণ করবেন ডি কক। মনীশ পান্ডে আর ছয়টি ছয় মারলে টি-২০ ফরম্যাটে ২০০টি ছয় মারার নজির গড়বেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications