বিরাটের জন্য সানিয়াকে খোঁচা! কোহলির পেপ টকেই মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবি জিতল, দাবি ভক্তদের
মহিলাদের প্রিমিয়ার লিগে পাঁচটি ম্যাচে টানা হারার পর অবশেষে ষষ্ঠ ম্যাচে গিয়ে জয়ের মুখ দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। পাঁচ দলের টুর্নামেন্টে প্লে-অফে ওঠার সম্ভাবনা স্মৃতি মান্ধানাদের কার্যত নেই। নির্ভর করছে অনেক যদি-কিন্তুর উপর। অঙ্কের নিরিখে ভেসে থাকা মান্ধানাদের মিরাকল ভরসা। এরই মধ্যে আরসিবির জয়ের পর তীব্র কটাক্ষের শিকার হলেন সানিয়া মির্জা।

বিরাটের পেপ টকের পরেই জয়
ঢাকঢোল পিটিয়ে সানিয়া মির্জাকে মেন্টর হিসেহে নিযুক্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দলটাও খারাপ গড়েনি নিলাম থেকে। কিন্তু লাগাতার ব্যর্থতারই সাক্ষী থাকতে হলো। আজ অবধি একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি। মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম মরশুমেই আরসিবি ভক্তদের হতাশার সাক্ষী থাকতে হলো। তবুও কিছুটা মানরক্ষা হয়েছে হারের ডাবল হ্যাটট্রিক না হওয়ায়। গতকালের ম্যাচের আগে বিরাট কোহলির পেপ টক দলকে উজ্জীবিত করে বলে দাবি অনেকের।
|
স্মৃতিদের উজ্জীবিত করলেন কোহলি
বিরাট আরসিবির মহিলা ক্রিকেটারদের উদ্দেশে বলেন, এখনও আশা রয়েছে। ১ শতাংশ হলেও। কখনও কখনও এটাই অনেক হয়ে দাঁড়ায়। এই সময় জরুরি হলো ক্রিকেটাররা কী ভাবছেন সেই বিষয়টি। তাঁরা কি সর্বস্ব উজাড় করে ঝাঁপাতে প্রস্তুত? প্লেয়ারদেরই ঠিক করতে হবে ১X১০ ভালো, নাকি তাঁরা সেটি ১০X৩০ চান? কখনও কখনও কোনও টুর্নামেন্টের প্লে-অফে না গেলেও বাকি ম্যাচগুলিতে জিতে মাথা উঁচু করে মাঠ ছাড়াটা গুরুত্বপূর্ণ হয়।
|
খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানো
বিরাট কোহলি তাঁর নানা ভালো সময়, খারাপ সময়ের অভিজ্ঞতার কথা বলে উজ্জীবিত করেন স্মৃতি মান্ধানার দলের ক্রিকেটারদের। ২০১৯ সালে আরসিবি আইপিএলে টানা ৬টি ম্যাচে হেরেছিল। তার ২ বছর আগেও শেষ করেছিল নীচে থেকে। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৯ রানে অল আউট হওয়ার নজিরও বিরাট কোহলির অধিনায়কত্বে। আরসিবি যদিও ২০২০ সালে প্লে-অফ খেলে। ২০২১ ও ২০২২ সালেও নক আউট পর্বে যায়।

নতুন ভাবনা, নতুন এনার্জি
বিরাট ক্যাপ্টেন্সি ছাড়ার পর অধিনায়ক হয়েছেন ফাফ দু প্লেসি। নতুন ক্রিকেটারদের নতুন নতুন ভাবনায় দলে এসেছে আরও বেশি এনার্জি। তাতেই টানা তিন বছর প্লে-অফ খেলা সম্ভব হচ্ছে বলে দাবি বিরাটের। এমনকী অনেক তরুণ ক্রিকেটারদের দেওয়া পরামর্শও তিনি ব্যাটিংয়ের সময় মাথায় রাখেন বলে উল্লেখ করেন কিং কোহলি। বিরাট কোহলির পেপ টক যে তাঁদের অনুপ্রাণিত করেছে তা স্বীকারও করেছেন আরসিবি ক্রিকেটাররা।

কটাক্ষের শিকার সানিয়া
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন সানিয়া মির্জা। সানিয়া আরসিবির মহিলা দলের মেন্টর। ফ্যানেরা সানিয়াকে খোঁচা দিয়ে লিখেছেন, মেন্টর সানিয়ার পরামর্শে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই হেরেছে আরসিবি। আর বিরাট এসে দলকে অনুপ্রাণিত করার পর প্রথম ম্যাচেই জয় এলো। বিরাটকেই তাই আসল মেন্টর বলে মানছেন ভক্তরা। আরসিবি শনিবার গুজরাত জায়ান্টসের মুখোমুখি হবে। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
0 wins after 1 win after
— AmiT YaDaV★🇮🇳 (@AmitYdvUP65) March 16, 2023
mentoring mentoring
20 days 20 mins 😂 pic.twitter.com/jg8yuWpBCZ
Real mentor of team🔥🔥🔥
— Kaushik (@kaushikamehta22) March 16, 2023
Not the so called tennis player pic.twitter.com/OiyOauOtc0












Click it and Unblock the Notifications