জাদেজা শতরান হাঁকিয়ে ভাসছেন প্রশংসার বন্যায়, এজবাস্টনে অলরাউন্ডার হিসেবে জাড্ডুর নয়া কীর্তি
আইপিএল মরশুম ভালো যায়নি। চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দেন। সব ম্যাচে খেলতেও পারেননি চোটের কারণে। যদিও তারপর ভারতীয় দলে কামব্যাক করলেন দারুণভাবেই। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে জাদেজা অপরাজিত ছিলেন ৮৩ রানে। আজ তিনি পেলেন টেস্ট কেরিয়ারের তৃতীয় শতরান।

জাদেজার তৃতীয় টেস্ট শতরান
৯২ থেকে ১০০-তে জাদেজা পৌঁছান ম্যাথু পটসের বলে পরপর দুটি বাউন্ডারি মেরে। তবে তার আগে তাঁর একটি শট স্লিপের উপর দিয়ে উড়ে যায়। ৯২ থেকে জাদেজা ৯৬ রানে পৌঁছে যান কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েই। পটসের ডেলিভারিতে জাড্ডুর শট স্লিপের দিকে যায়। জ্যাক ক্রলি দ্বিতীয় স্লিপ থেকে এমনভাবে ঝাঁপান তাতে বল জো রুটের নজরে বাধা সৃষ্টি করে। নাহলে প্রথম স্লিপে ক্যাচটি ধরতেও পারতেন জো রুট। যদিও এর পরের বলেই দৃষ্টিনন্দন কাট শট মেরে চার পেয়ে যান জাদেজা।

ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান
জাদেজা কেরিয়ারের ৬০তম টেস্টটি খেলছেন। আজ তিনি ১৯৪ বলে ১০৪ রান করায় তাঁর মোট টেস্ট রান হলো ২৫০০। সর্বাধিক স্কোর অপরাজিত ১৭৫। গড় ৩৬.৭৬, তিনটি শতরান ও ১৭টি অর্ধশতরান রয়েছে। টেস্টে জদেজার সবচেয়ে বেশি রান ইংল্যান্ডের বিরুদ্ধেই। ১৬টি টেস্টের ২৬ ইনিংসে ৭৭৬, সর্বাধিক এজবাস্টনের ১০৪। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর টেস্ট শতরান একটি, পাঁচটি অর্ধশতরান করেছেন। ইংল্যান্ডের মাটিতে ১১টি টেস্টে ২০ ইনিংসে তিনি ৫৭১ রান করেছেন। গড় ৩০-এর উপর। ১টি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন ইংল্যান্ডের মাটিতে।

চলতি বছরে দ্বিতীয় সেঞ্চুরি
চলতি বছরে এদিন দ্বিতীয় টেস্ট শতরান পেলেন জাড্ডু। গত মার্চে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ২২৮ বলে। বেঙ্গালুরু টেস্টে ৪ ও ২২ রান করেন। এরপর এজবাস্টনে চাপের মুখে দুরন্ত দায়িত্বশীল শতরান। প্রথমে থিতু হয়ে ঋষভ পন্থকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন। তারপর চেনা ছন্দে ফেরেন। পন্থের সঙ্গে ২২২ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ার পর আজ পেলেন তৃতীয় টেস্ট শতরান। ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন, সেটি ছিল জাদেজার প্রথম শতরান।
|
এলিট লিস্টে জাড্ডু
এদিনের শতরান বিশ্বের ১ নম্বর টেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে জায়গা করে দিল অলরাউন্ডারদের এলিট লিস্টে। জাদেজা হলেন চতুর্থ ভারতীয় ক্রিকেটার যাঁর টেস্টে ২৫০০ রানের পাশাপাশি ২০০টি উইকেটও রয়েছে। টেস্টে জাড্ডুর ২৪২টি উইকেট রয়েছে। কপিল দেব টেস্টে ৫২৪৮ রান করার পাশাপাশি ৪৩৪টি উইকেটের মালিক। রবিচন্দ্রন অশ্বিন টেস্টে ২৯৩১ রান করেছেন, উইকেট পেয়েছেন ৪৪২টি। অনিল কুম্বলের টেস্ট রান ২৫০৬, উইকেট সংখ্যা ৬১৯। জাদেজা রইলেন তাঁদের পরেই।
|
আপ্লুত প্রাক্তনরা
জাদেজার পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রাক্তনরা। টেস্টে জাদেজার ব্যাটিং গড় ৩৮, বোলিং গড় ২৪-এর বেশি। ৬০টি টেস্ট খেলা ক্রিকেটারের কাছে এটি একটি অসাধারণ নজির বলে উল্লেখ করেছেন ভেঙ্কটেশ প্রসাদ। জাদেজার জন্য তিনি গর্বিত বলে উল্লেখ করেছেন হরভজন। চাপের মুখে অসাধারণ ইনিংস দেখে তিনি মুগ্ধ বলে উল্লেখ করেছেন অমিত মিশ্র। জাদেজার শতরানের পর সোর্ড সেলিব্রেশন দেখে টুইটারে ট্রেন্ডিং হয়েছেন স্যর জাদেজা (Sir Jadeja)।
He came when all the big guns failed, absorbed all the pressure, contributed in a partnership and then scored a wonderful hundred. This has been one of the most mature innings I’ve seen. Sir Jadeja, you are magnificent! #EngvsInd pic.twitter.com/5KeFNfJmLU
— Amit Mishra (@MishiAmit) July 2, 2022
Averaging 38 with the bat and 24 with the ball in Test cricket after 60 test matches, arguably one of the greatest spin bowling all-rounder to have played the game, Ravindra Jadeja. An outstanding 100 this.
— Venkatesh Prasad (@venkateshprasad) July 2, 2022












Click it and Unblock the Notifications