Ranji Trophy: কেরলের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট! রঞ্জি ট্রফিতে রেকর্ড গড়লেন হরিয়ানার অংশুল

রঞ্জি ট্রফিতে নজির সৃষ্টি করলেন হরিয়ানার বোলার অংশুল কম্বোজ। লাহলিতে রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্যাচে কেরলের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিলেন হরিয়ানার বোলার। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন অংশুল।

কয়েক মাস আগেই দলীপ ট্রফিতে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অংশুল কম্বোজ। ইন্ডিয়া-সি টিমের হয়ে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অনন্তপুরে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে নজর কাড়েন অংশুল। কিন্তু কয়েক মাসের ব্যবধানে এবার ১০ উইকেট পেলেন হরিয়ানার বোলার। কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩০.১ ওভার বল করে ৪৯ রান খরচ করে প্রতিপক্ষের সব উইকেট একাই সংগ্রহ করেছেন অংশুল।

শুক্রবার তৃতীয় দিনে কেরলের ব্যাটার শোন রজারকে আউট করে ১০ উইকেটের কোটা পূর্ণ করেন অংশুল। বাবা অপরাজিতকে ০ রানে আউট করার মধ্য দিয়ে উইকেট প্রাপ্তির সূচনা করেন অংশুল। এরপর তাঁর বলে একে একে ফিরে যান রোহ‌ন কুন্নুমল, অক্ষয় চন্দন, সচিন বেবি, জলজ সাক্সেনা, সলমন নিজার, মহম্মদ আজহারউদ্দিন, এমডি নিদ্দেশ, বসিল থাম্পি। তৃতীয় দিনেরর সকালে শোন রজারকে আউট করলেন।

এরআগে রঞ্জি ট্রফিতে ১৯৫৬-৫৭ সালে প্রেমাংশু চট্টোপাধ্যায় এবং ১৯৮৫-৮৬ সালে প্রদীপ সুন্দরামিন এক ইনিংসে ১০ উইকেট পেয়েছিলেন। এই তালিকায় তৃতীয় নাম হলেন অংশুল। এর পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়ার নজির আছে সুভাষ গুপ্তে, অনিল কুম্বলে এবং দেবাশিস মোহান্তির।

অংশুল এরআগে দলীপ ট্রফির ম্যাচেও ৮ উইকেট পান। তৃতীয় বোলার হিসেবে সেই কৃতিত্ব গড়েছিলেন হরিয়ানার পেসার। অংশুল ১০ উইকেট নিলেও কেরল প্রথম ইনিংসে ২৯১ রান তোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+