IPL 2021: লুইস-জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিং সত্ত্বেও বিরাটদের সামনে বড় রানের টার্গেট রাখতে ব্যর্থ রাজস্থান

ভালো শুরু করেও বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে বড় রান খাঁড়া করতে ব্যর্থ হল রাজস্থান রয়্যালস। ওপেনার লুইস ও জয়সওয়ালদের ঝোড়ো ব্যাটিং সামলে রাজস্থানকে ১৫০ রানের বেঁধে রাখতে সমর্থ হলেন চাহাল-শাহবাজরা।

ভালো শুরু করেও বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে বড় রান খাঁড়া করতে ব্যর্থ হল রাজস্থান রয়্যালস। ওপেনার লুইস ও জয়সওয়ালদের ঝোড়ো ব্যাটিং সামলে রাজস্থানকে ১৫০ রানের বেঁধে রাখতে সমর্থ হলেন চাহাল-শাহবাজরা। স্লগ ওভারে হর্ষলদের নিয়ন্ত্রিত বোলিং রাজস্থান ব্যাটসম্যানরা বিরাটদের সামনে বড় রানের চ্যালেঞ্জ রাখতে পারেননি।

লুইস-জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিং, তবু সহজ লক্ষ্য বিরাটদের

মুম্বইয়ের পর রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে ফের কামাল দেখান হর্ষল প্যাটেল। এদিনও তিনি বল হাতে জ্বলে ওঠেন এবং হ্যাটট্রিকের সুয়োগ পেয়ে যান। পর পর দু-বলে তিনি ফিরিয়ে দিয়েছিলেন রিয়ান পরাগ ও ক্রিস মরিসকে। কিন্তু হ্যাটট্রিকের বল সামলে দেন কার্তিক ত্যাগী। তবে এই ওভারে তিনি তৃতীয় উইকেটটি তুলে নেন একেবারে শেষ বলে। চেতন সাকারিয়া ধরা পড়েন ডিভিলিয়ার্সের হাতে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন টস জিতে ফিল্ডিং নেয় রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে বিরাটের সিদ্ধান্তকে ভুল প্রমণিত করে এদিন রাজস্থানের ওপেনিং পার্টনারশিপে দারুনভাবে এগোচ্ছিল। নবম ওভারের দ্বিতীয় বলে দলের ৭৭ রানের মাথায় যশস্বীকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ড্যান ক্রিশ্চিয়ান। যশস্বী ২২ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তারপর সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে মারকাটারি ব্যাটিং চালিয়ে যেতে থাকেন ইভিন লুইস।

ইভিন লুইসের ঝোড়ো ব্যাটিং থামিয়ে দেন আইপিএলে আরসিবির জার্সিতে এদিনই অভিষেক হওয়া জর্জ গার্টন। লুইস দলের ব্যাক্তিগত ৫৮ রানের মাথায় বরাটের হাতে ক্যাচ দিয়ে প্যাবিলয়নে ফেরেন। তিনি ৩৭ বলে ৫৮ রান করেন। দলের রান তখন ছিল ১০০। তার আউটের পরই নিয়মিত ব্যাবধানে উইকেট পড়তে থাকে। চাহাল-শাহবাজদের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি সঞ্জু স্যামসনরা।

সঞ্জু স্যামসন ১৫ বলে ১৯ রান করে শাহবাদ আহমেদের শিকার হন। আর তারপর ১১ বলে ১৪ রান করেন মরিস। তাঁকে ফেরান হর্ষল প্যাটেল। যজুবেন্দ্র চাহাল আর শাহবাজ আহমেদ নেন দুটি করে উইকেট। এরপর হর্ষল শেষ ওভারে এসে রাজস্থানের তিন জনকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন হর্ষল। এদিন অল্পের জন্য আরও একটি হ্যাটট্রিক হাতছাড়া হয়।

এক ওভারের কামালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে সবথেকে সফল বোলার হর্ষলই। তিনি চার ওভারে ৩৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। যজুবেন্দ্র চাহাল ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি উইকেট নেন। আর শাহবাজ আহমেদ ২ ওভারে ১০ রান দিয়ে পান ২টি উইকেট। একটি করে উইকেট পান জর্জ গার্টন ও ড্যান ক্রিশ্চিয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+