AUS vs IND: বিমানবন্দরে হল দেখা, অস্ট্রেলিয়া সফরে যাওয়া আগে ‘ভক্ত’ অশ্বিন কার সঙ্গে তুললেন ছবি?
সাধারণত বিমানবন্দর সহ যেখানেই ক্রিকেটারদের সামনে পান সাধারণ মানুষ, তাদের সঙ্গে সেলফি তোলেন অথবা অটোগ্রাফের আবদার করেন। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন ঘটালেন উল্টো কীর্তিই, তারকা নয় বিমানবন্দরে তিনিই হলেন ভক্ত। হয়ে উঠলেন ফ্যান বয়।
নিউজিল্যান্ড সিরিজে লজ্জাজনক ফলাফলের পর এবার ভারতীয় দলের মিশন অস্ট্রেলিয়া। আগামী ২২ নভেম্বর থেকে পারথ টেস্টে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে রবিবার রাতেই প্রথম দফায় ভারতীয় দলের সদস্যরা অস্ট্রেলিয়া রওনা দিয়েছেন। সোমবার দ্বিতীয় দফায় যাবেন আরও কয়েকজন ক্রিকেটার এবং কোচ গৌতম গম্ভীর।

আসলে আনন্দ এবং অশ্বিন উভয়েই চেন্নাইয়ের বাসিন্দা। ছোট থেকেই আনন্দের গুণগ্রাহী অশ্বিন। ফলে আনন্দের থেকে ১৬ বছরের ছোট অশ্বিন তাঁর সঙ্গে ছবি তুলে তা পোস্ট করেছেন, সঙ্গে লিখেছেন, 'আমার কাছে এটা ফ্যান বয় মুহুর্ত। চিরকালীন কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের সঙ্গে এক বিমানে যাত্রা করা।'
ক্রিকেটের পাশাপাশি দাবারক জগতেও সম্প্রতি প্রবেশ করেছেন অশ্বিন, গ্লোবাল চেস লিগে একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশ হয়েছেন। ফলে দাবার দুনিয়াতেও অশ্বিন এখন সদস্য। ফলে বিমানের যাত্রাপথে দাবা নিয়ে যে অনেকটা আলোচনা হয়েছই দুই তামিল তারকার তা অনুমান করাই যায়।
অস্ট্রেলিয়া সফরে পৌঁছেই অনুশীলনে নেমে পড়তে হবে ভারতীয় দলকে। জানা গিয়েছে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করতে পারে ভারতীয় দল। ইতিমধ্যেই এ দলের থাকা রাহুল, জুরেল, মুকেশরা অস্ট্রেলিয়াতে আছেন। রবিবার ডনে দেশে চলে গিয়েছেন কোহলি। সোমবার প্রথম দফার সদস্যদের সেখানে পৌঁছে যাওয়ার কথা।
এই সফরে যে সমস্ত সিনিয়র ক্রিকেটাররা স্ক্যানারের তলায় আছেন তার মধ্য রয়েছেন অশ্বিনও। কারণ ওয়াশিংটন সুন্দর নিউজিল্যান্ড সিরিজে ভালো বোলিং করেছেন।












Click it and Unblock the Notifications