পূজারা-রাহানের অর্ধশতরানের স্বস্তির পাল্টা রাবাডার ধাক্কা! জোহানেসবার্গ টেস্টের ভাগ্য নির্ধারণ দ্বিতীয় সেশনেই?

জোহানেসবার্গ টেস্টের প্রথম সেশনের প্রথম ঘণ্টা যদি হয় ভারতের, দ্বিতীয় ঘণ্টাটি নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার। আর তার ফলেই ওয়ান্ডারার্স টেস্টের অভিমুখ কোন দিকে হতে চলেছে, তা নির্ভর করবে আজ দ্বিতীয় সেশনের উপরই। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮৮, লিড ১৬১ রানের। অর্ধশতরান করেছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। তিন উইকেট দখল করেছেন কাগিসো রাবাডা।

পূজারা-রাহানের অর্ধশতরানের স্বস্তির পাল্টা রাবাডার ধাক্কা!

২০ ওভারে ২ উইকেটে ৮৫ রান নিয়ে এদিন তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। প্রথম থেকেই অন্য মেজাজে দেখা যায় চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেকে। রান তোলার কোনওরকম সুযোগ হাতছাড়া না করে তাঁরা ভারতের লিড বাড়িয়ে নিয়ে যেতে থাকেন। প্রথম ঘণ্টায় সবচেয়ে বড় পাওনা তাঁদের পজিটিভ ব্যাটিং। যার ফলে প্রথম ঘণ্টার শেষে জলপানের বিরতির আগেই দুজনে অর্ধশতরান পূর্ণ করে ফেলেন। খানিকটা স্বভাববিরুদ্ধ মেজাজেই আগ্রাসী ব্যাটিং পাওয়া গেল পূজারার কাছ থেকে। তিনি ১০টি চারের সাহায্যে ৬২ বলে অর্ধশতরান পূর্ণ করেন। অজিঙ্ক রাহানের অর্ধশতরান আসে ৬৭ বলে, ৭টি চার ও একটি ছয়ের সাহায্যে। এই ইনিংস তাঁদের টেস্ট কেরিয়ারকেও নিঃসন্দেহে অক্সিজেন দিল।

পূজারা-রাহানে জুটির দৌলতে প্রথম ঘণ্টায় ওঠে ৬৬ রান। তবে দ্বিতীয় ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার হয়ে প্রত্যাঘাত হানেন কাগিসো রাবাডা। ভারতের দ্বিতীয় ইনিংসের ৩৫তম ওভারের শেষ বলে রাহানের উইকেট প্রথমে তুলে নেন তিনি। আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৭৮ বলে ৫৮ করে ফেরেন রাহানে। ৯ ইনিংস পর তাঁর ব্যাটে টেস্ট অর্ধশতরান এল। ৩৭তম ওভারের শেষ বলে রাবাডার শিকার হন পূজারা। ৮৬ বলে ৫৩ রান করে তিনি লেগ বিফোর হন, রিভিউ নিয়েও রক্ষা পাননি। পূজারা ও রাহানে তৃতীয় উইকেট জুটিতে ১১১ রান যোগ করেন।

ব্যাট হাতে ফের ব্যর্থ ঋষভ পন্থ। এদিন তিনি তিন বল খেলে শূন্য রান করে রাবাডার তৃতীয় শিকার হন, ক্যাচ দেন উইকেটকিপারের হাতে। ২ উইকেটে ১৫৫ থেকে ১৬৭ রানে ৫ উইকেট হয়ে যায় ভারতের। রবিচন্দ্রন অশ্বিন ঝোড়ো ব্যাটিং করলেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। লাঞ্চের আগে শেষ ওভারে লুঙ্গি এনগিডির বলে তিনি কট বিহাইন্ড হন, করেন ১৪ বলে ১৬। ক্রিজে রয়েছেন হনুমা বিহারী (৬) ও শার্দুল ঠাকুর (৪)। রাবাডা তিন উইকেট নিয়েছেন ৫৪ রানের বিনিময়ে। ডুয়ান অলিভিয়ের, এনগিডি ও মার্কো জানসেন একটি করে উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+