একশো থেকে দশ হাজার টাকার টিকিট! ইডেনে টি২০ বিশ্বকাপের কোন ম্যাচ দেখতে কত খরচ?
সিএবিতে আজ ছিল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সূত্রের খবর, সেখানেই চূড়ান্ত হয়েছে আসন্ন আইসিসি টি২০ বিশ্বকাপের টিকিটের দর।
এই বৈঠকে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবির তরফে টিকিটের যে দাম প্রকাশ করা হয়েছে তাতে সর্বনিম্ন ১০০ টাকার এবং সর্বোচ্চ ১০০০০ টাকার টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

ইডেনে ইতালির বিরুদ্ধে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ যে তিনটি ম্যাচ খেলবে তার দর একই রাখা হয়েছে। প্রিমিয়াম হসপিটালিটি ( বি প্রিমিয়াম) টিকিটের দর এই ম্যাচের জন্য ৪ হাজার টাকা। লোয়ার ব্লক বি ও এলের টিকিটের দাম ১ হাজার টাকা। লোয়ার ব্লক বি ও এলে টিকিটের দাম ১ হাজার টাকা। সি, এফ, কে, ডি, ই, জি, এইচ ও জে লোয়ার ব্লকের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা করে। বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ আপার ব্লকের টিকিটের দাম ১০০ টাকা।
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচ খেলবে সেই দুটি ম্যাচে বি প্রিমিয়ামের টিকিটের দাম ৫ হাজার টাকা। বি ও এল লোয়ার ব্লকের টিকিটের দাম দেড় হাজার টাকা। সি, এফ ও কে লোয়ার ব্লকের টিকিটের দাম ১ হাজার টাকা করে। ডি, ই, জি, এইচ ও জে লোয়ার ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা করে। বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ আপার ব্লকের টিকিটের দাম তিনশো টাকা করে।
সুপার এইট ও সেমিফাইনালের জন্য বি প্রিমিয়াম টিকিটের দাম ১০ হাজার টাকা। বি ও এল লোয়ার ব্লকের টিকিটের দাম ৩ হাজার টাকা করে। সি, এফ ও কে লোয়ার ব্লকের টিকিটের মূল্য আড়াই হাজার টাকা করে। ডি, ই, জি, এইচ ও জে লোয়ার ব্লকের টিকিটের দাম দেড় হাজার টাকা করে। বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ আপার ব্লকের টিকিটের দাম ৯০০ টাকা করে।












Click it and Unblock the Notifications