কোটলায় আজ দিল্লির সামনে হায়দরাবাদ, জেনে নিন কেমন তৈরি দুই দল

বৃহস্পতিবার আইপিএলের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হচ্ছে দিল্লি ডেয়ারডেভিলস এবং সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছে হায়দরাবাদ।

বৃহস্পতিবার আইপিএলের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হচ্ছে দিল্লি ডেয়ারডেভিলস এবং সানরাইজার্স হায়দরাবাদ। আজকের ম্যাচ এমন দু'টি দলের মধ্যে যাদের একটি ইতিমধ্যেই কোয়ালিফাই করে গিয়েছে প্লে অফের জন্য এবং একটি দল প্রায় ছিটকে গিয়েছে প্লে অফের লড়াই থেকে। প্রথম দলটি সানরাইজার্স হায়দরাবাদ এবং দ্বিতীয় দলটি দিল্লি ডেয়ারডেভিলস।

কোটলায় আজ দিল্লির সামনে হায়দরাবাদ, জেনে নিন কেমন তৈরি দুই দল

১০ ম্য়াচে খেলে ৮ ম্যাচেই জয় পেয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স। হার মাত্র ২ ম্যাচে। ১০ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদের দলটি।

ফলে টুর্নামেন্টের অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে এই ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়াই লক্ষ্য সানরাইজার্স হায়দরাবাদের।
হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিনেশনে বদল আনতে চান না কেন উইলিয়ামসন।

প্রতিম্যাচে যে দলের উপর নির্ভর করে জয় তুলছে দল, সেই সেট টিমকেই খেলাতে চাইছেন তিনি।
অন্য দিকে, এই ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস ভাল দল গঠন করলেও প্রতিবারের মতো এই বারেও ব্যর্থ। প্লে-অফের লড়াই থেকে প্রায় নিশ্চিত ভাবে ছিটকে গিয়েছে দিল্লি।

অতিমানবীয় কিছু না ঘটলে দিল্লির প্লে-অফে পৌঁছনো অসম্ভব। তবে, অলৌকিক কিছুর আশাতেই এই ম্যাচ জিততে চায় দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লির প্রথম একাদশে পরিবর্তনের কোনও সম্ভবনা নেই। একই দল ধরেই ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে চাইছে দিল্লি ডেয়ারডেভিলস।

এখনও পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি সাক্ষাৎকার হয়েছে এই দুই দলের যার মধ্যে সাত বার জিতেছে হায়দরাবাদ। দিল্লি জিতেছে মাত্র চারবার।

ফিরোজ শাহ কোটলার মাঠেও হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লির পরিসংখ্যান ভাল নয়। কোটলায় তিনবার খেলেছে এই দু'টি দল। যার মধ্যে মাত্র একবার জিতেছে দিল্লি, হায়দরাবাদের জয় দু'বার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+