জয়পুরে মুখোমুখি রাজস্থান-চেন্নাই, জেনে নিন কেমন তৈরি দুই দল

আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে জয়পুরে সওয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস।

শুক্রবার আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে জয়পুরে সওয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। দু'টি দলের কাছে এই ম্যাচে তাৎপর্য ভিন্ন রকম।

জয়পুরে মুখোমুখি রাজস্থান-চেন্নাই, জেনে নিন কেমন তৈরি দুই দল

প্লে-অফের লড়াইয়ে নিজেদের জায়গা করে নিতে আর মাত্র একটি ম্যাচ জিততে হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে। চেন্নাইয়ের লক্ষ্য এই ম্যাচ জিতে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করা এবং শীর্ষস্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদের উপর শীর্ষস্থান ধরে রাখার চাপ বজায় রাখা।

এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১০টি ম্যাচ খেলেছে সিএসকে। যার মধ্যে ৭টি ম্যাচেই জয় পেয়েছে তারা। হার মাত্র ৩টি ম্যাচে। ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে দুই বছর নির্বাসন কাটিয়ে আইপিএলে ফেরা এই দল।

তবে, ধোনির দলের কাছে বিভিন্ন পরিকল্পনা করার মতো সুযোগ থাকলেও রাজস্থান রয়্যালসের এখন একটাই মন্ত্র। এবং তা শুধুই জয়। কারণ লিগ টেবিলে এখন যা চিত্র তাতে অদ্ভুদ ভাবে প্লে-অফের লড়াই ওপেন হয়ে গিয়েছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকা তিনটি দলের কাছেই।

এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে রাজস্থানের পয়েন্ট ৮। নিজেদের চারটি ম্যাচ জয় পেয়েছে অজিঙ্ক রাহানের দল এবং হেরেছে ছয় ম্য়াচে। এই পরিস্থিতিতে এখন প্রতিটি ম্যাচ জিতলে রাজস্থান রয়্যালসের পয়েন্ট হবে ১৬। নেট রান রেট যদি ভাল রাখতে পারেন স্টোকসরা, তাহলে প্লে-অফের স্বপ্ন দেখতেই পারন রাজস্থান রয়্যালসের সমর্থকেরা।

রাজস্থান টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিশনে বদল আনতে চান না অধিনায়ক অজিঙ্ক রাহানে। গত ম্যাচে যেই দল জয় এনে দিয়েছিল, সেই দলের উপর-ই ভরসা রাখতে চাইছেন তিনি।

অন্য দিকে, চেন্নাই সুপার কিংসও দলে পরিবর্তন আনার পক্ষে নয়। তবে, দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এই ম্যাচে হয়তো ফের একবার বল হাতে দেখা যাবে ইমরান তাহিরকে।

চেন্নাই সুপার কিংসের সম্প্রতিক ফর্ম যেমন এই ম্যাচের আগে অধিনায়ক ধোনিকে স্বস্তিতে রেখেছে, তেমনই পরিসংখ্যানও ধোনির দলেরই পক্ষে। আইপিএলের ইতিহাসে মোট ১৮ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ১২টি ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস এবং ৬টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+