ক্রিকেট ফ্যানেদের জন্যে সুখবর, লকডাউন খুললে বিরাট কোহলিদের শিবির কোথায় ইঙ্গিত

ক্রিকেট ফ্যানেদের জন্যে সুখবর, লকডাউন খুললে বিরাট কোহলিদের শিবির কোথায় ইঙ্গিত

করোনার কারণে দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় ধরে বন্ধ ক্রিকেট। শেষবার ১৩ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দল আন্তর্জান্তিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। এরপর থেকে ক্রিকেট মাঠে তালা পড়েছে।

খোলা হয়েছে স্টেডিয়াম

খোলা হয়েছে স্টেডিয়াম

চতুর্থ লকডাউনে মাঠের দরজা খুলে দেওয়া হয়েছে। ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশে চতুর্থ দফার করোনা লকডাউন শুরু হয়েছে। লকডাউনের এই সময় দেশের মাঠ ও স্পোর্টস কমপ্লেসগুলি দর্শকশূন্য রাখার শর্তে খুলে দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে ভারতে ক্রিকেট শুরুর আশা রয়েছে।

লকডাউন খুললে ভারতীয় দলের শিবির কোথায় হতে পারে

লকডাউন খুললে ভারতীয় দলের শিবির কোথায় হতে পারে

২৫ মার্চ থেকে দেশে করোনা লকডাউন চলছে। ম্যারাথন এই লকডাউন খুললে ভারতীয় ক্রিকেট দলের ধর্মশালায় শিবির হতে পারে বলে জানা গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল এমন ইঙ্গিত দিয়েছেন।

বেঙ্গালুরুতে হতে পারত শিবির

বেঙ্গালুরুতে হতে পারত শিবির

করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু হলে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকেই ভারতীয় দলের শিবির করার জন্যে এগিয়ে রাখা হয়েছিল।

করোনা রেড জোন

করোনা রেড জোন

তবে বেঙ্গালুরুতে যেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে, সেই অঞ্চল এখন করোনা রেড জোনে রয়েছে। সেকারণেই বিকল্প ভেন্যু ঠিক করে রাখতে চাইছে বোর্ড। সেখানেই ধর্মশালায় ক্রিকেট শিবির হওয়ার কথা অনেকটা এগিয়েছে বলে জানা গিয়েছে।

কোষাধ্যক্ষ ধুমাল যা জানিয়েছেন

কোষাধ্যক্ষ ধুমাল যা জানিয়েছেন

ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল জানিয়েছেন, 'ধর্মশালা শিবির করার জন্য জোর করা হবে না, তবে এখানে কোহলিদের শিবির করার মতো সব রকমের সুযোগ সুবিধে রয়েছে এটুকু আশ্বস্ত করতে পারি।' প্রসঙ্গত অরুণ সিং ধুমল হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+