কোহলিদের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের উপর দিয়ে উড়ল বিমান, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মাঠে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে মন কোহলিদের, সেসময়ই হেডিংলে স্টেডিয়ামের আকাশে উড়ল বিমান। সঙ্গে ভারত বিরোধী স্লোগান।
মাঠে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে মন কোহলিদের, সেসময়ই হেডিংলে স্টেডিয়ামের আকাশে উড়ল বিমান। সঙ্গে ভারত বিরোধী স্লোগান।

ঠিক কী ঘটেছে
শনিবার লিডসের হেডিংলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ভারত। শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস চলার সময় স্টেডিয়ামের আকাশ দিয়ে বিমান উড়ে যায়। আর সেই বিমানেই ঝুলছিল কাশ্মীর নিয়ে ভারত বিরোধী স্লোগান। ম্যাচ চলাকালীন আরও একবার হেডিংলে স্টেডিয়ামের আকাশ দিয়ে বিমান উড়ে যায়। সেবারও বিমানে ভারত বিধোরী স্লোগান ঝোলানো ছিল।

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইংল্যান্ড ও ওয়েলসে এখন আঁটোসোঁটা নিরাপত্তা। তা সত্ত্বে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে স্টেডিয়ামের আকাশে বিমান চক্কর কাটল, সেই নিয়ে প্রশ্ন উঠছে?

এই নিয়ে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল
চলতি বিশ্বকাপে এই ঘটনা, এই প্রথম নয়। এর আগে পাকিস্তান আফগানিস্তান ম্যাচেও বালুচিস্তান নিয়ে বিমানের গায়ে বিতর্কিত একটি ব্যানার ওড়ানো ছিল।

হতাশ আইসিসি, চিঠি দিল বিসিসিআই
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন ভারত বিরোধী স্লোগানের ব্যানার ওড়ার ঘটনায় আইসিসি-র তরফ থেকে বলা হয়, 'এর আগে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে এমন ঘটনা ঘটায় পর পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও ফের একই রকম ঘটনার পুনরাবৃত্তি নিন্দনীয়। খেলার মাঝে রাজনৈতিক কোনও স্লোগান একেবারেই কাম্য নয়!' ঘটনার নিন্দা করে, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications