সেঞ্চুরিয়নে বৃষ্টির মধ্যেই দীর্ঘক্ষণ কথা বিরাট-দ্রাবিড়ের, ভারতের মধ্যাহ্নভোজের মেনু ভাইরাল

বৃষ্টিতে আজ পুরোপুরি ধুয়ে গেল সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আবহাওয়ার পূর্বাভাসকে সত্য প্রমাণিত করে আজ টানা বৃষ্টি চলল। সুপারস্পোর্ট পার্কের আউটফিল্ডেও জল দাঁড়িয়ে যায়। সামান্য কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও খেলা শুরুর পরিস্থিতিই তৈরি হয়নি। সূর্যের দেখাও মেলেনি।

সেঞ্চুরিয়নে ভারতের মধ্যাহ্নভোজের মেনু ভাইরাল

বৃষ্টির জেরে মধ্যাহ্নভোজের বিরতি এগিয়ে আনা হয়। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। অবিরাম বৃষ্টি চলতে থাকে। এই মাঠের নিকাশি ব্যবস্থা উন্নত হলেও পুরো মাঠ ঢাকার ব্যবস্থা নেই। ফলে কালও নির্ধারিত সময়ে খেলা শুরু করা যাবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পঞ্চম দিন ফের বৃষ্টির পূর্বাভাস থাকায় এই টেস্টে জয়-পরাজয় নির্ধারণের সম্ভাবনা ক্ষীণ। এমনকী আজ পিচ ঢাকা থাকায় আর্দ্রভাবকে কাজে লাগিয়ে কাল বিপজ্জনক হয়ে উঠতেই পারেন প্রোটিয়া পেসাররা।

এরই মধ্যে আজ ভারতীয় শিবিরের ছবি বেশ কয়েকবার ধরা পড়ল সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায়। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রাহুল দ্রাবিড়কে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলতে দেখা যায়। ভারতীয়দের বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। স্থানীয় সময় দুপুরের দিকে একসঙ্গেই লাঞ্চ করতে যান দ্রাবিড় ও কোহলি।

এরই মধ্যে এদিন ভাইরাল হয় ভারতীয় দলের মধ্যাহ্নভোজের মেনুর ছবি। টিভি ক্যামেরা ডাইনিং রুমের দিকে তাক করতেই এক ঝলক ধরা পড়ে বোর্ডে লেখা রয়েছে ভারতীয় দলের জন্য টেস্টের দ্বিতীয় দিনের খাদ্যতালিকা। ডাল, ভাজা, তরকারির আইটেমের পাশাপাশি ছিল ব্রকোলি স্যুপ, চিকেন চেত্তিনাড়ের মতো আইটেম। টিক্কার একাধিক আইটেমের নামও বোর্ডে লেখা ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+