সিরিজ বয়কটের পথে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, চরমে ক্রিকেট অস্ট্রেলিয়া বনাম ক্রিকেটার লড়াই
শুরু অস্ট্রেলিয়ার লড়াই,দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে অস্ট্রেলিয়ার এ দলে কোনও ক্রিকেটারই থাকবেন না।
দ্বন্দ্ব চরমে। ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া-র টাকা সংক্রান্ত গন্ডগোলের কোনও সমাধান সূত্র এখনও অধরা। ফলে যা হওয়ার ছিল তাই হল। সিরিজ বয়কট ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের সিরিজে পড়ল কোপ। ক্রিকেটাররা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া এ দলের নির্বাচনের জন্য তাদের পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে পাওয়া গেছে বিবৃতি। তাতে বলা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এই মুহূর্তে ক্রিকেটারদের কোনও আর্থিক চুক্তি নেই। ৩০ জুন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে ক্রিকেটারদের।[আরও পড়ুন: বোর্ডের সঙ্গে ব্যাপক গোলমাল ক্রিকেটারদের, বয়কটের চিন্তাভাবনা ক্রিকেটারদের, জানুন কেন]
ক্রিকেটারদের অ্যাসোসিয়েশান গোটা ঘটনায় ক্ষুব্ধ। তাদের মতে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে আর্থিক গন্ডগোলের নিষ্পত্তির কোনও চেষ্টাই করা হয় নি। উল্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরের জন্য এ দল ঘোষণার কাজ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অ্যাসোসিয়েশানের সঙ্গে তাই কোনওরকম সমঝোতা করতে রাজি নন ক্রিকেটাররা। তাই দল নির্বাচনের জন্য তাঁদের কাউকেই পাওয়া যাবে না। এই মুহূর্তে বিতর্কের জেরে অস্ট্রেলিয়ার ২০০ পুরুষ ও মহিলা ক্রিকেটার বেকার। তবুও ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনও হেলদোল নেই বলে দাবি ক্রিকেটার অ্যাসোসিয়েশানের।[আরও পড়ুন:এই মহিলার ভালবাসাতেই কী অজি ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহী হলেন স্টিভ]

এদিকে ক্রিকেটারদের এই সিদ্ধান্তে দারুণ ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের মতে ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ না খেলার সিদ্ধান্ত দুঃখজনক। ক্রিকেটার অ্যাসোসিয়েশানের দাবি নস্যাৎ করে তাঁদের বিবৃতি ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটারদের অ্যাসোসিয়েশানের মধ্যে টাকা পয়সা গন্ডগোল নতুন চুক্তি সবকিছু নিয়েই কথাবার্তা চলছে। এই অবস্থায় ক্রিকেটারদের সিরিজ খেলতে না চাওয়া আদৌ কাম্য নয়।[আরও পড়ুন:বিদ্রোহী স্টিভ স্মিথরা, আদৌ হবে কি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ]
এই মুহূর্তে ওসমান খওজা-র নেতৃত্বে অনুশীলনে ব্যস্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ১২ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার কথা। খওজা এখনও আশা করছেন কোনওভাবে যদি এই দু দিনের মধ্যে সমাধানসূত্র বেরোয় তাহলে হয়ত ট্যুর হতে পারবে।












Click it and Unblock the Notifications