এই মহিলার ভালবাসাতেই কী অজি ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহী হলেন স্টিভ
মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ভ্রমণকালেই নিজের বান্ধবীকে দিলেন প্রস্তাব, কি উত্তর দিলেন তিনি।
ঘরে দারুণ আনন্দের খবর। কিন্তু বাইশ গজে অশান্তির আগুন। এই মুহূর্তে নিজের বান্ধবী ড্যানি উইলিসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ছুটি কাটাচ্ছেন স্টিভ স্মিথ। আর সেখান থেকেই এল সুখবর। ইনস্টাগ্রামে নিজের বান্ধবীর সঙ্গে ছবি দিয়ে জগতকে জানিয়ে দিলেন এনগেজমেন্টের সুখবর। ম্যানহাটনের পাহাড়ের চুড়োয় হাঁটু মুড়ে নিজের বান্ধবীকে প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন স্মিথ। বান্ধবীও সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিয়েছেন।[অারও পড়ুন: বোর্ডের সঙ্গে ব্যাপক গোলমাল ক্রিকেটারদের, বয়কটের চিন্তাভাবনা ক্রিকেটারদের, জানুন কেন]
এদিকে ঘরে এত ভাল খবর হলেও ক্রিকেট ভবিষ্যত অনিশ্চত ২০০ অজি ক্রিকেটারেদর। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাত চরমে পৌঁছেছে ক্রিকেটারদের। এদিনই ক্রিকেটারদের ফের একবার হুঁশিয়ারি দিয়েছে অজি বোর্ড। তারা জানিয়ে দিয়েছে নতুন চুক্তি যদি ক্রিকেটাররা এই দু দিনের মধ্যে মেনে না নেয় বোর্ড কোনও রেয়াত করবে না। এদিকে ক্রিকেটাররাও নিজেদের অনমনীয় মনোভাব বজায় রেখেছেন।

এদিকে এর আগে বেতন পরিকাঠামোয় ব্যাপক পরিবর্তনের যে প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়া দিয়েছে তাতে সায় নেই অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশানের। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার লভ্যাংশ থেকে ক্রিকেটারদের অর্থ প্রাপ্তি হত। কিন্তু মউ অনুযায়ি সেই রাস্তা বন্ধ। উল্টে মহিলা ক্রিকেটারদের সঙ্গে পুরুষ ক্রিকেটারেদর এক বেতনের তলায় নিয়ে আসার ভাবনায় ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এতেই বেঁকে বসেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
বৃহস্পতিবার পরিস্থিতি আর খারাপ জায়গায় পৌঁছে যাওয়ায় সমাধান সূত্র পাওয়ার সামাণ্য আশাও আর দেখা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications