বিদ্রোহী স্টিভ স্মিথরা, আদৌ হবে কি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

ক্রিকেট অস্ট্রেলিয়া বনাম ক্রিকেটার দ্বৈরথ চরমে। এমনকি অস্ট্রেলিয়া দল সামনে যে সব সিরিজ খেলার কথা তা ঘিরেও ঘোর অনিশ্চয়তা। হবে কী ভারত -অস্ট্রেলিয়া সিরিজ

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে ঘোর অনিশ্চয়তার মেঘ। আর সেটাকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন পেমেন্ট নীতির চালু নিয়ে বেশ কয়েকদিন ধরেই শিরোনামে ক্রিকেটার বনাম সিএ দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ঘিরেদারুণ অনিশ্চয়তার মেঘ। ক্রিকেটাররা নিজেদের দাবি দাওয়া থেকে এক পা সরতে রাজি নন। অন্যদিকে পুরোন মউ অনুসারে বোর্ডের লভ্যাংশ আর কোনওভাবেই ক্রিকেটারদের দিতে রাজি নয় সিএ।

আদৌ কি হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

এই অবস্থায় অক্টোবরের ভারতের বিরুদ্ধে সিরিজ ঘিরেও প্রশ্ন উঠছে। ভারতে একদিনের সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়ার। সাম্প্রতিক ঘটনাক্রমে কোনও সমাধান সূত্র এখনও উঠে আসেনি। তবে এদিন স্থানীয় অস্ট্রেলিয়ান সংবাদপত্রে জানানো হয়েছে এখনও আশা আছে। ক্রিকেটার এবং ক্রিকেটারদের এজেন্টরা জানিয়েছেন কোনও একটা ফাঁক গলে এ মাসের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হলেও হতে পারে। কিন্তু পাকাপাকি কোনও সমাধানসূত্র না বেরোলে সামনের বাংলাদেশ এবং ভারত সফর হওয়ার সামাণ্যতম আশা থাকবে না। এদিকে যদি ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ না খেলে তাহলে কিন্তু ছেড়ে কথা বলবে না ভারতীয় বোর্ড।

এর আগে এরকমভাবে বেতন সংক্রান্ত গোলযোগের জেরে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফর ছেড়ে দেশে ফিরে গিয়েছিল। সেসময় ক্যারিবিয়ান বোর্ডের থেকে বিসিসিআই ৪ কোটি ২০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে সিরিজ বাতিল করে তাহলে কিন্তু একইভাবে তাদের থেকেও বড় ক্ষতিপূরণ দাবি করবে বিসিসিআই। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এজেন্ট জানিয়েছেন ভারতের বিরুদ্ধে সিরিজের আগে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কথা বলতেই হবে। তাঁদের সাফ বক্তব্য ক্রিকেট অস্ট্রেলিয়া এ দলের সিরিজ বাতিল করতে পারে। বাতিল করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজও। কিন্তু পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ক্রিকেট বোর্ডকে চটানোর সাহস তাদের হবে না।

এদিকে পুরোন মউ শেষ হয়ে যাওয়ার পর ১ জুলাই থেকে অস্ট্রেলিয়ার তাবড় ক্রিকেটাররা সকলেই বেকার। এখন ভারতের বিরুদ্ধে সিরিজের আগে তাদের বেকারত্ব ঘুচবে সেই আশায় বসে রয়েছেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+