টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালের জন্য কতটা প্রস্তুত অস্ট্রেলিয়া ও পাকিস্তান? সম্ভাব্য একাদশে কারা?
ইংল্যান্ডের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে টি ২০ বিশ্বকাপের ফাইনালে প্রথমবার পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। রবিবারের ফাইনালে কিউয়িদের প্রতিপক্ষ চূড়ান্ত করে দেবে আজ রাতের দুবাই। এবারের বিশ্বকাপে অপরাজেয় পাকিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথমবার টি ২০ বিশ্বকাপ জয়ের আশা জিইয়ে রাখতে চাইবে অ্যারন ফিঞ্চের দল। আর পাকিস্তানের কাছে এদিনের ম্যাচ ২০১০ সালের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ার ম্যাচ। ম্যাচ অন্য মাত্রা পাবে হেডেন-ল্যাঙ্গারের রণকৌশলের দ্বৈরথেও। একদা অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দেওয়া দুই সতীর্থ আজ থাকবেন দুই দলের ডাগআউটে। ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার কোচ, হেডেন পাকিস্তানের ব্যাটিং কোচ।

২০১০ সালের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান ৬ উইকেটে ১৯১ রান তুলেছিল। ২০তম ওভারে সঈদ আজমলের দ্বিতীয় থেকে পঞ্চম বলে ৬,৬,৪ ও ৬ মেরে অস্ট্রেলিয়াকে ১ বল বাকি থাকতে ফাইনালে পৌঁছে দেন মাইক হাসি, ২৪ বলে ৬০ রানে অপরাজিত থেকে পাকিস্তানের টানা তিনবার ফাইনাল খেলার সম্ভাবনা শেষ করে দিয়েছিলেন তিনি। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারলেও ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ২০১০ সালের পর ফের এবার টি ২০ বিশ্বকাপ সেমিফাইনাল খেলছে পাকিস্তান এবং ফেভারিট হিসেবেই নামতে চলেছে।
Imad Wasim and Haris Rauf offered souvenirs and some interesting facts about Pakistan to Australians and fellow BBL players Adam Zampa and Marcus Stoinis ahead of tomorrow's semi-final in Dubai.#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/dogyp8VeMr
— Pakistan Cricket (@TheRealPCB) November 10, 2021
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শরা ফর্ম ফিরে পেলেও আজ শাহিন শাহ আফ্রিদিদের সামনে তাঁদের বড় পরীক্ষা। ফ্লু ও সামান্য জ্বর থাকায় গতকাল পাকিস্তানের অনুশীলনে দেখা যায়নি মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিককে। তবে তাঁদের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভই এসেছে। যদি এই দুজন আজ খেলতে পারেন তাহলে ফখর জামানকে বাবর আজমের সঙ্গে ওপেন করতে দেখা যাবে। সেক্ষেত্রে উইকেটকিপিং করবেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ, শোয়েবের স্থলাভিষিক্ত হতে পারেন হায়দার আলি। তবে রিজওয়ান ও ফর্মে থাকা শোয়েবকে নিশ্চিতভাবেই পেতে চাইবে বাবর আজমের দল। আফ্রিদির হাল্কা চোট থাকলেও তা উদ্বেগজনক কিছু নয়।

অস্ট্রেলিয়া নির্ভরশীল প্রথম তিন ব্যাটারের উপরই। চলতি বিশ্বকাপে ৬৪০ রানের মধ্যে ৪০২ রান এসেছে প্রথম তিন ব্যাটারের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে অজিদের মিডল অর্ডার বড় রান তুলতে ব্যর্থ হয়। ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচের মতো আফ্রিদি যদি শুরুতেই আঘাত হানেন তাহলে সমস্যায় পড়তেই পারে অজিরা। আবার আফ্রিদিকে সামলে নিতে পারলে এবং উইকেট না দিলে বড় রান তোলা সহজ হয়ে যাবে অজিদের। পেস হোক বা স্পিন, অস্ট্রেলিয়ার বোলাররাও ভালো ফর্মে থাকায় ম্যাচ হাড্ডাহাড্ডি হওয়ারই সম্ভাবনা। দুবাইয়ের উইকেট দেখে অতিরিক্ত পেসার বা স্পিনার খেলানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা থাকলেও অস্ট্রেলিয়ার প্রথম একাদশ অপরিবর্তিতই থাকতে পারে। শারীরিক অসুস্থতা বাধা না হলে পাকিস্তানও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে।
Pakistan batting consultant @HaydosTweets is a man of many talents! 🎸🎤#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/Ap3h9AhMzj
— Pakistan Cricket (@TheRealPCB) November 10, 2021
সংযুক্ত আরব আমিরশাহীতে টানা ১৬টি টি ২০ আন্তর্জাতিক জিতেছে পাকিস্তান। শেষ পরাজয় ২০১৫ সালে শারজায় ইংল্যান্ডের কাছে সুপার ওভারে। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান আজ অবধি নিজেদের সেকেন্ড হোমে টি ২০ ম্যাচ হারেনি। দুবাইয়ের চেনা পরিবেশে তাই পাকিস্তানই ফেভারিট। অস্ট্রেলিয়া অবশ্য আইসিসি ইভেন্টে চারটি নক আউট ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে (১৯৮৭ সালের বিশ্বকাপ সেমিফাইনাল, ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনাল, ২০১০ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনাল ও ২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল)। শাহিন শাহ আফ্রিদিকে সমীহ করা অস্ট্রেলিয়া পাওয়ারপ্লে-র ফায়দা নিতে মুখিয়ে রয়েছে। দুবাইয়ের উইকেট এমনিতে ব্যাটিং সহায়ক, তবে ডিউ ফ্যাক্টরের কারণে টস গুরুত্বপূর্ণ হতে চলেছে।
What a throw from David Warner! 🎯
— cricket.com.au (@cricketcomau) November 9, 2021
A classic moment in Australia-Pakistan T20 history! The two sides will meet in the men's #T20WorldCup semi-final on Thursday night/Friday morning. pic.twitter.com/qEaG7T5JnW
এবার একনজরে দেখা যাক দুই দলের সম্ভাব্য একাদশ-
অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
Pakistan cricket stars have a special message for Babar Azam's team. #WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/V6kDsNs3ce
— Pakistan Cricket (@TheRealPCB) November 11, 2021
পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান বা সরফরাজ আহমেদ (উইকেটকিপার), ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক বা হায়দার আলি, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি বা মহম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।












Click it and Unblock the Notifications