ডিসেম্বরে ভারত-পাক সিরিজের সম্ভাবনা শেষ হয়নি : রাজীব শুক্লা

মুম্বই, ২৩ অক্টোবর : ডিসেম্বরে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বলে জানা গিয়েছে।

বিসিসিআইয়ের তরফে অন্যতম কর্মকর্তা রাজীব শুক্লার মত তেমনই। এমনকী গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তারা যখন ভারতে আসেন তখন তখন বিসিসিআইয়ের সঙ্গে ইতিবাচক কথাবার্তাই হয়েছে।

ডিসেম্বরে ভারত-পাক সিরিজের সম্ভাবনা শেষ হয়নি : রাজীব শুক্লা

এর আগে লাহোরে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান বোর্ড সভাপতি শাহরিয়র খান নিজে জানান, ডিসেম্বরে ভারতের সঙ্গে সিরিজের আশা প্রায় নেই বললেই চলে।

এমতাবস্থায় রাজীব শুক্লার উতসাহ নিয়েই উঠছে নানা প্রশ্ন। তাহলে কি বিসিসিআই-ও সত্যি চাইছে ভারত-পাক সিরিজ হোক? যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

পাক বোর্ডের মত হল, ডিসেম্বরের সিরিজ না হলে আগামী বছর টি২০ বিশ্বকাপ খেলতে এদেশে নাও আসতে পারে পাকিস্তান। সেজন্যই কি রাজীব শুক্লার মতো বোর্ডের একাংশ বিষয়টি নিয়ে আরও বেশি মনোযোগ দিতে চাইছেন?

তিনি জানিয়েছেন, ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আপাতত সেদিকেই তাকিয়ে থাকা ছাড়া আর কোনও উপায় নেই ক্রিকেটপ্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+