নিউজিল্যান্ড সফরে করোনা আক্রান্ত আরও এক পাকিস্তানি ক্রিকেটার!

নিউজিল্যান্ড সফরে করোনা আক্রান্ত আরও এক পাকিস্তানি ক্রিকেটার!

করোনা ভাইরাসের দাপটে কাঁপছে ক্রিকেট। ফের জর্জরিত পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরে গিয়ে দলের আরও এক ক্রিকেটারের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। সবমিলিয়ে পাকিস্তান ক্রিকেট দলের মোট সাত জন সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই অবস্থায় দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

নিউজিল্যান্ড সফরে করোনা আক্রান্ত আরও এক পাকিস্তানি ক্রিকেটার!

১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। ওই দিন দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে। ২০ এবং ২২ ডিসেম্বর পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। ৩ জানুযারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে কিউয়িদের দেশে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা মহম্মদ হাফিজদের।

চার দিন আগেই নিউজিল্যান্ড পৌঁছে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তাদের ক্রাইস্টচার্চের একটি হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী দলের প্রতি ক্রিকেটারের কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। প্রথমে ৬ জন পাকিস্তানি ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের আলাদা হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। শনিবার আরও এক পাকিস্তানি ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে খবর। চিকিৎসকদের তত্ত্বাবধানে করোনা আক্রান্ত ক্রিকেটারদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এর আগে ইংল্যান্ড সফরের প্রাক্কালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তান দলের বহু ক্রিকেটার। ফলে একের পর এক এ ধরনের ঘটনায় চিন্তা বাড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+