Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হ্যাপি বার্থ ডে : ৪২ বছরে ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরের ৪২টি বিশ্বরেকর্ড

বেঙ্গালুরু, ২৪ এপ্রিল : আজ ২৪ এপ্রিল ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরের ৪২তম জন্মদিন। ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছাড়েননি মাস্টার ব্লাস্টার। তাঁকে ভোলেনি মানুষও। শচীনের জন্মদিনে সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছার সুনামি।

২০১৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তেণ্ডুলকর। কিন্তু তার আগেই নিজের ক্রিকেট জীবনে ভুরি ভুরি বিশ্বরেকর্ড করে গিয়েছেন তিনি।

হ্যাপি বার্থ ডে : ৪২ বছরে ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরের ৪২টি বিশ্বরেকর্ড

আসুন শচীনের ৪২ তম জন্মদিনে তাঁর গড়া ৪২টি বিশ্বরেকর্ডের দিকে চোখ রাখি আমরা। আর শচীন তেণ্ডুলকরকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

১. টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রান - ১৫,৯২১
২. সবচেয়ে বেশি ওয়ান ডে ম্যাচের রান - ১৮,৪২৬
৩.সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন - ২০০
৪. সবচেয়ে বেশি একদিনের ম্যাচ খেলছেন - ৪৬৩
৫.প্রথম ব্যাটসম্যান যিনি একদিনের ম্যাচে দ্বিশতক হাঁকিয়েছিলেন। ক্রিকেট ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার যাঁর ১০০ টি আন্তর্জাতিক শতরান রয়েছে।
৬.সবচেয়ে বেশি টেস্ট শতরান - ৫১
৭. সবচেয়ে বেশি একদিনের ম্যাচে শতরান - ৪৯
৮. একদিনের ম্যাচে সবচেয়ে বেশি অর্ধশতক - ৯৬
৯. একমাত্র ব্যাটসম্যান যিনি রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি এবং ইরানি ট্রফির অভিষেক ম্যাচে শতরান করেছিলেন।
১০. ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সবচেয়ে বেশি রান (২.২৭৮) করেছেন এবং জাভেদ মিয়াদাদের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ খেলেছেন ( টি)

হ্যাপি বার্থ ডে : ৪২ বছরে ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরের ৪২টি বিশ্বরেকর্ড


১১. বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি -
১২. প্রথম বিদেশী ক্রিকেটার যিনি ইংল্যান্ডে ইয়র্কশায়ার কাউন্টির জন্য খেলেছেন।
১৩. টেস্টে সবচেয়ে বেশি নব্বইয়ের ঘরে রান - ১০ (স্টিভ ওয় এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে)
১৪. টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি অর্ধশতক - ৬৮
১৫. টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি চার মেরেছেন - ২,০৫৮-র কিছু বেশি
১৬. টেস্টে সবচেয়ে তাড়াতাড়ি ১০,০০০ রানের রেকর্ড - ১৯৫ ইনিংসে (ব্রায়ান লারা ও কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে)
১৭. টেস্টে সবচেয়ে তাড়াতাড়ি ১৪০০০ রান করা - ২৭৯ ইনিংস
১৮. টেস্টে সবচেয়ে তাড়াতাড়ি ১৫০০০ রান করা - ৩০০ ইনিংস
১৯. একটি ক্যালেন্ডার বছরে ওয়ান ডে ম্যাচে সবচেয়ে বেশি রান - ১৯৯৮ সালে, মোট রান ১৮৯৪
২০. একটি ওয়ার্ল্ডকাপে সবচেয়ে বেশি রান - ২০০৩ সালে ৬৭৩ রান
২১. একটি ক্যালেন্ডার বছরে ওয়ান ডে ম্যাচে সবচেয়ে বেশি শতরান - ১৯৯৮ সালে ৯টি
২২. একটি দলের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে সবচেয়ে বেশি শতরান - (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)
২৩. একদিনের ম্যাচে সবচেয়ে বেশি নব্বইয়ের ঘরে রান - ১৮
২৪. একদিনের ম্যাচে ১০,০০০ রান করা প্রথম ক্রিকেটার

হ্যাপি বার্থ ডে : ৪২ বছরে ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরের ৪২টি বিশ্বরেকর্ড


২৫. একদিনের ম্যাচে সবচেয়ে তাড়াতাড়ি ১০০০০ রান করা - ২৫৯ ইনিংস
২৬. একদিনের ম্যাচে সবচেয়ে তাড়াতাড়ি ১১০০০ রান করা - ২৭৬ ইনিংস
২৭. একদিনের ম্যাচে সবচেয়ে তাড়াতাড়ি ১২০০০ রান করা - ৩০০ ইনিংস
২৮. একদিনের ম্যাচে সবচেয়ে তাড়াতাড়ি ১৩০০০ রান করা - ৩২১ ইনিংস
২৯. একদিনের ম্যাচে সবচেয়ে তাড়াতাড়ি ১৪০০০ রান করা - ৩৫০ ইনিংস
৩০. একদিনের ম্যাচে সবচেয়ে তাড়াতাড়ি ১৫০০০ রান করা - ৩৭৭ ইনিংস
৩১. প্রথম এবং একমাত্র ক্রিকেটার যিনি ওয়ান ডে ম্যাচে ১৫০০০ রান করেছেন।
৩২. ভারতের হয়ে যে কোনও উইকেটে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ - ৩৩১ রান রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়ে (১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে)
৩৩.একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ - ৮,২২৭ রান, তেণ্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় (২৬ টি শতরান, ২৯টি অর্ধশতক, ১৭৯ ইনিংসে) - সেরা ২৫৮
৩৪.ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি শতরানের পার্টনারশিপ - তেণ্ডুলকর এবং সৌরভ - ২৬
৩৫. ওপেনিং ব্যাটসম্যান জুটি হিসাবে সবচেয়ে বেশী রান - তেণ্ডুলকর ও সৌরভ - ৬৬০৯ রান ১৩৬ ইনিংসে

হ্যাপি বার্থ ডে : ৪২ বছরে ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরের ৪২টি বিশ্বরেকর্ড

৩৬. টেস্ট ম্যাচে সেরা পার্টনারশিপ - ৬৯২০ রান , তেণ্ডুলকর ও রাহুল দ্রাবিড়
৩৭. টেস্টে সবচেয়ে বেশি শতরানের পার্টনারশিপ - তেণ্ডুলকর এবং দ্রাবিড় - ২০
৩৮. পরপর সর্বাধিক ওয়ান ডে ম্যাচ খেলেছেন - ১৮৫
৩৯. ভারতের কনিষ্ঠ ওয়ান ডে অধিনায়ক - ২৩ বছর ১২৬ দিন (১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে)
৪০. একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জয় - ৬২
৪১. একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার জয় - ১৫
৪২. কনিষ্ঠ ভারতীয় খেলোয়াড় যিনি টেস্ট ও একদিনের ম্যাচে খেলেছেন। টেস্ট - ১৬ বছর ২০৫ দিন (১৯৮৯ সালের নভেম্বরে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে), একদিনের ম্যাচ - ১৬ বছর ২৩৮ দিন (১৯৮৯ সালের ডিসেম্বরে গুজরানওয়ালাতে পাকিস্তানের বিরুদ্ধে)।

পুনশ্চ, শুধুমাত্র এই ৪২টি বিশ্বরেকর্ডের অধিকারি নন শচীন। তালিকাটি আরও অনেক বড়। ৪২ তম জন্মদিন উপলক্ষে গুরুত্বপূর্ণ ৪২ টি রেকর্ডের কথাই এখানে উল্লেথ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+