টেলরদের বাইরে রেখেই টি ২০ বিশ্বকাপ ও ভারত সফরে নিউজিল্যান্ড, আইপিএল নিয়েও স্বস্তি

টি ২০ বিশ্বকাপ ও ভারত সফরের জন্য দল ঘোষণা করে দিল নিউজিল্যান্ড। দলে রাখা হয়নি অভিজ্ঞ রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেনকে। সবচেয়ে বড় চমক মার্ক চ্যাপম্যান। যিনি এখন নিউজিল্যান্ডের হয়ে খেললেও ২০১৪ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ খেলেছেন হংকংয়ের হয়ে। এদিনের দল ঘোষণার পর রস টেলরের কেরিয়ার নিয়েও জোর জল্পনা তৈরি হল।

স্পিন বিভাগে জোর

স্পিন বিভাগে জোর

সংযুক্ত আরব আমিরশাহীর পিচে বল ঘুরবে বলে দলে লেগস্পিনার ইশ সোধি ও বাঁহাতি স্পিনিং অল-রাউন্ডার মিচেল স্যান্টনারের সঙ্গে রাখা হয়েছে৩৪ বছরের লেগস্পিনার টড অ্যাসলেকে। জোরে বোলার অ্যাডাম মিলনে থাকবেন স্ট্যান্ডবাই হিসেবে। কেউ চোট পেলে তবেই তিনি দলে ঢুকতে পারবেন। বিশ্বকাপের পর এই দলই তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলতে ভারত সফরে আসবে।

সমীহ করার মতো ফাস্ট বোলিং

সমীহ করার মতো ফাস্ট বোলিং

ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন ও লকি ফার্গুসন- এই চার ফাস্ট বোলারকে রাখা হয়েছে ১৫ সদস্যের নিউজিল্যান্ড দলে। সাউদি বাদে বাকি তিনজনই বিশ্বকাপের আগে দুবাই, আবু ধাবি ও শারজায় আইপিএল খেলার ফাঁকে বিশ্বকাপের জন্য ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবেন। বোল্ট খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে, ফার্গুসন কলকাতা নাইট রাইডার্সে এবং জেমিসন রয়েছেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। উইলিয়ামসন এবং জিমি নিশামও আইপিএল খেলে বিশ্বকাপ অভিযানে যাবেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী নিউজিল্যান্ড এখনও অবধি টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলেনি।

টেলর আউট, কনওয়ে ইন

টেলর আউট, কনওয়ে ইন

দ্য হান্ড্রেডে আঙুলে চোট পেলেও ডেভন কনওয়েকে রেখেই দল গঠন হয়েছে। টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের সঙ্গে কনওয়েও একজন উইকেটকিপিংয়ের অপশন। ১০২টি টি ২০ আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতাসম্পন্ন টেলর দেশের হয়ে শেষ টি ২০ খেলেছেন গত নভেম্বরে। গ্র্যান্ডহোম ১৭ মাস ধরে নিউজিল্যান্ডের টি ২০ দলের হয়ে খেলার সুযোগ পাননি। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি সুপার স্ম্যাশে দারুণ ফর্মে থাকা এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফিন অ্যালেনও ঠাঁই পাননি বিশ্বকাপের দলে।

ঘোষিত দলে চমক

ঘোষিত দলে চমক

ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও দুটি কোয়ালিফায়ার দলের সঙ্গে সুপার টুয়েলভে একই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ঘোষিত দল এরকম- কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাসলে, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে (ইনজুরি কভার)।

আইপিএলে স্বস্তি

আইপিএলে স্বস্তি

এরই মধ্যে স্বস্তি মিলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির। নিউজিল্যান্ডের সকলেই আইপিএল খেলতে আসবেন নিজেদের দলগুলির হয়ে। কেন উইলিয়ামসন আইপিএল খেলবেন বলে সেপ্টেম্বরে নিউজিল্যান্ড যে পাঁচটি টি ২০ খেলতে বাংলাদেশে এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টি ২০ খেলতে পাকিস্তান যাবে সেই সফর দুটিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। লাথাম, গ্র্যান্ডহোমরা এই সফরগুলির দলে থাকলেও বিশ্বকাপের দলে নেই। রস টেলরকেও এই দলে রাখা হয়নি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+