মোবাইলে না দ্রাবিড়ের, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালের আগে কড়া রাহুল স্যার

রাহুল স্যারের কড়া দাওয়াই। ফাইনালের আগে নো মোবাইল ফোন ভারতীয় দলের অন্দরে।

রাহুল স্যারের কড়া দাওয়াই। ফাইনালের আগে নো মোবাইল ফোন ভারতীয় দলের অন্দরে। নিজে ছিলেন অনুশাসন প্রিয়, মানে ক্রিকেট ব্যকরণ মেনে যেভাবে ক্রিকেটটা খেলতেন তাতে কোনও ভুল থাকত না। তেমনিই তিনি যখন ক্রিকেট কোচ তখনও তাই নিয়ম বিরুদ্ধে কিছুই তার কাছ থেকে হবে না। আর মেগা ফাইনালের আগে ফোকাস ধরে রাখতে ভারতীয় দলে প্রবেশ বন্ধ ফোনের।

মোবাইলে না দ্রাবিড়ের, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালের আগে কড়া রাহুল স্যার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে উঠেছে ভারত। নিউজ়িল্যান্ডে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেট দলের জুনিয়ররা অসাধারণ পারফরম্যান্স করেছে।নেতা হিসেবে ঝকঝকে পৃথ্বী শাহ। শুভমান গিল, কমলেশ নাগরাকোটি, অনুকূল রায়, ইশান পোড়েল শিবম মাভি সকলেই যখনই সুযোগ পাচ্ছেন তখনই দারুণ পারফরম্যান্স দিচ্ছে। দলের ক্রিকেটাররা যেরকম প্রশংসিত হচ্ছে, ঠিক সেইরকমই প্রশংসা পাচ্ছেন রাহুল দ্রাবিড়। কারণ এই খুদেদের মধ্যে থেকে এই পারফরম্যান্স বার করে এনেছেন দ্রাবিড় তাঁর প্রশংসাও হয়েছে।

ফাইনালের আগে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলকে যেমন ব্যাটিং-বোলিংয়ে -র টিপস দিচ্ছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এদিকে শুধু বাইশ গজের নয় এত বড় মঞ্চে ফোকাস ঠিক না রাখলে প্রথম বড় ম্যাচে মানসিকতা ফোকাসড রাখা একটা বড় বিষয় হতে চলেছে। এখন শুধুমাত্র খেলার উপরেই নিজেদের মনোসংযোগ করতে হবে।

মোবাইলে না দ্রাবিড়ের, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালের আগে কড়া রাহুল স্যার

সংবাদমাধ্যমের বিভিন্ন কথা বলে তাদের ফোকাস যাতে ঘেঁটে না দেয় ততক্ষণ অবধি ফোনে না জুনিয়র ক্রিকেট দলের অন্দরে। সেমিফাইনালের পরেও ভারতীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারদের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল কিন্তু ফাইনালে-র ৪৮ ঘন্টা আগে থেকে পুরোপুরি বন্ধ সেটা।

ফলে দলের ক্রিকেটাররা যোগাযোগ করতে পারছেন না তাঁদের পরিবারের সঙ্গেও। তবে দলের ভালোর কথা চিন্তা করেই যে দ্রাবিড় এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। আগামীকাল ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও এই একই দলের বিরুদ্ধে খেলেছিল পৃথ্বী শাহরা। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০০ রানে পরাস্ত করেছিল ভারত। তবে ফাইনাল একেবারে অন্য ম্যাচ হবে তা নিশ্চিতভাবে বলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+