Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল ২০১৮-য় থাকছে না পুনে ও গুজরাত দল!

২০১৮ সালের আইপিএলে খেলবে না রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাত লায়ন্স এই দুই দল।

বেঙ্গালুরু, ৩ মে : ২০১৮ সালের আইপিএলে খেলবে না রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাত লায়ন্স এই দুই দল।

গুজরাত লায়ন্সের মালিক কেশব বনশল , একটি খেলার চ্যানেলেকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, "চুক্তির ভিত্তিতে ২টি নতুন দলকে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হবে। যখন আমরা দলটি কিনেছিলাম তখন স্পষ্টভাবেই চুক্তি হয়েছিল ২ বছরের জন্য এই দল আমরা কিনছি। ২ বছরের পর দুটো দল বেরিয়ে যাবে এবং ২টি দল ফিরে আসবে।"

আইপিএল ২০১৮-য় থাকছে না পুনে ও গুজরাত দল!

২০১৫ সালে আরএম লোধা প্যানেন ২০১৩ সালের ম্যাচ ফিক্সিং কাণ্ডে চেন্নাই সুপারকিংস ও রাজস্থান রয়্য়ালস এই দুই দলকে সাসপেন্ড করার পক্ষে রায় দেয়। দুই দলকেই ২ বছরের জন্য বাতিল করা হয়।

এই দুই দল আইপিএল থেকে ছিটকে যাওয়ায় শূন্যস্থান পূরণের জন্য নতুন ২টি দলের প্রয়োজন হয়। এই দল গুজরাত লায়ন্স এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের চুক্তি ২০১৭ সালেই শেষ হচ্ছে।

তবে জল্পনা ছিল আইপিএল ২০১৮ সালে ১০টি দল খেলবে। অর্থাৎ এবছরের ৮টি দল এবং চেন্নাই ও রাজস্থান ফিরে আসাতে মোট ১০টি দল। কিন্তু কেশব বনশল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "সুযোগ থাকলে আমরা নিশ্চই টুর্নামেন্টে অংশগ্রহণ করব, কিন্তু বর্থমান চুক্তিতে এই সিজনের পরে এই দুই দলকে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। "

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+