দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠাল নিউজিল্যান্ড
দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠাল নিউজিল্যান্ড
দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠাল নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি। ওয়েলিংটনে ম্যাচ পরিত্যক্ত হলেও বে ওভালে সিরিজের প্রথম ম্যাচটি খেলার পথে প্রকৃতি এখনও পর্যন্ত কোনও বাধা সৃষ্টি করেনি, বৃষ্টির সম্ভাবনাও খুব বেশি ন।

ভিশ্বকাপে যে দল ভারত খেলিয়েছিল সেই দলের অধিকাংশ ক্রিকেটারকেই বিশ্রামে রয়েছেন, ফলে তরুণ্য নির্ভর দলকেই নিউজিল্যান্ড সিরিজে ভিভিএস লক্ষ্ণণের কোচিংয়ে খেলতে দেখা যাবে। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া।
ভারতের দলে একাধিক পরিবর্তন এলেও বিশ্বকাপের দলই ধরে রেখেছে নিউজিল্যান্ড। এখন থেকেই ২০২৪ টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরুর করে দিয়েছে কিউয়িরা। একমাত্র ট্রেন্ট বোল্ট নেই এই দলে, তা ছাড়া প্রথম একাদশের বাকি দশ ক্রিকেটার বিশ্বকাপে খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। বোল্টের জায়গায় নিউজিল্যান্ডের প্রথম একাদশে এসেছেন অ্যাডাম মিলনে।
এই ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠানো নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, "একটা পরিবর্তন ছাড়া একই দল আমরা ধরে রেখেছি।" ভারত এবং নিউজিল্যান্ড উভয় দলই টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে। দুই দলের কাছেই এই সিরিজ ভুল ত্রুটিগুলি খুঁজে পাওয়া এবং যথা সম্ভব তা সংশোধনের জায়গা।
ভারত:
ঈশান কিষান, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল
নিউজিল্যান্ড:
ফিন অ্যালান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, জিমি নিসম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন












Click it and Unblock the Notifications