Women's T20 World Cup: বল হাতে বিশ্বকাপে রেকর্ড গড়লেন, গিটার হাতে গান গেয়েও হিট অ্যামেলিয়া কের, দেখুন ভিডিও

৩২ রানে জয় পেয়ে প্রথমবার মহিলাদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে নিউজি‌ল্যান্ড। এবার নতুন চ্যাম্পিয়ন পেল মহিলা ক্রিকেট। ফাইন‌ালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ রান করেন অ্যামেলিয়া কের। ৩৮ বলে ৪৩ রান করে কিউয়ি এই মহিলা ব্যাটার। পাশাপাশি বল হাতেও তিন উইকেট নেন। ফাইনাল ম্যাচের মতোই প্রতিযোগিতার সেরাও হলেন অ্যামেলিয়া কের।

চলতি বছরের মহিলাদের টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অ্যামেলিয়া কের। ১৫টি উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার। মহিলাদের টি২০ বিশ্বকাপে এর আগে এত উইকেট কেউ নিতে পারেননি। ব্যাট হাতে করেছেন ১৩৫ রান। শুধু মাঠে পারফরম্যান্স করাই নয়, একইসঙ্গে বিশ্বকাপ জয়ের পর দলের পারফরম্যান্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন অ্যামেলিয়া কের।

এরআগে বিশ্ব চ্যাম্পিয়ন বা অন্য বড় খেতাব জয়ের পর বিভিন্ন দলকে দেখা গিয়েছে ট্রফি নেওয়ার সময় ভিন্ন কায়দায় সেলিব্রেশন করতে। কিন্তু নিউজিল্যান্ড দলকে দেখা গেল গান গাইতে। আইসিসির প্রকাশিক ভিডিওতে দেখা গিয়ে ট্রফিকে পিচের মাঝ রেখে সমবেতভাবে গান গাইছেন কিউয়ি মহি‌লা ক্রিকেটাররা। আর ব্যাট বল ছেড়ে গিটার হাতে তুলে নিয়েছেন অ্যামেলিয়া কের। তাঁর গিটারের সুরের তালে গলা মেলাচ্ছেন বাকি সতীর্থরা।

কথা আছে যে রাধে সে চুলও বাঁধে।তবে অ্যামেলিয়া কের-র ক্ষেত্রে কথাটা উল্টো। যিনির ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করে দলকে জেতান তিনি আবার গানও গান। আইসিসির প্রকাশিত এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অ্যামেলিয়া কের বলেছেন, আমি কিছুটা বাকরুদ্ধ এবং এই দলটি কী পার করেছে তা সত্যিই অকল্পনীয়, আমাদের কাছে একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো।

রবিবার দুবাইতে মহি‌লাদের টি২০ বিশ্বকাপের মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান তোলে নিউজিল্যান্ড। দুই ওপেনার আউট হতেই তাসের ঘরের মতোই ভেঙে পড়ল প্রোটিয়া মহিলা দলের ব্যাটিং। ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ফলে ২০২৩ সালের পর এবারও টি২০ বিশ্বকাপ জয় অধরাই থাকল প্রোটিয়া মহিলা দলের।

পুরুষ হোক বা ক্রিকেটে নিউজিল্যান্ড এই প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতল। এতদিন আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের সব থেকে বড় সাফল্য ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় ও মেয়েদের একদিনের বিশ্বকাপ জয়। এবার সেই তালিকায় যুক্ত হল মহিলাদের টি-২০ বিশ্বকাপের ট্রফি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+