ফিরলেন রবি, সম্পূর্ণ ৩৮ বছরের বৃত্ত! আজও সেই এক জার্সিতে, বদলেছে শুধু চেয়ার
৩৮ বছর পর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ফিরে এলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। এই মাঠেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল।
একেবারে শেষ দিনে এসে পড়েছে নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজ। রবিবার কিউল্যান্ডের রাজধানি ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্য়াচ খেলতে দুই দলই আপাতত ওয়েলিংটন শহরে এসে পৌঁছেছে। ওয়েস্টপ্যাক স্টেডিয়ামটির বয়স মাত্র ২০ বছর। এর আগে এই শহরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হতো বেসিন রিজার্ভ স্টেডিয়ামে।
বেসিন রিজার্ভ স্টেডিয়ামই নিউজিল্যান্ডে প্রতিষ্ঠিত প্রথম ক্রিকেট স্টেডিয়াম। রবিবারের খেলা ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে হলেও ওয়েলিংটনে পৌঁছে একবার বেসিন রিজার্ভে ঢুঁ মারলেন রবি, অর্থাত ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীকে। ১৯৮১ সালে এই বেসিন রিজার্ভেই যে শুরু হয়েছিল তাঁর আন্তর্জাতিক কেরিয়ার।
৩৮ বছর পর ফিরলেন শুরুর সেই মাঠে। যেন জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল তাঁর। স্বভাবতই শনিবার (২ ফেব্রুয়ারি) বেসিন রিজার্ভে পা রেখে আবেগে ভেসে যান রবি শাস্ত্রী। তাঁর অভিজ্ঞতা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। তিনি জানিয়েছেন সেই দিনও গায়ে ছিল ভারতীয় দলের জার্সি, আজও সেই একই জার্সি রয়েছে তাঁর গায়ে।
38 years...
So blessed to wear India colours again at Basin Reserve where I made my debut in 1981.
Thank you for the love and support 🙏 🇮🇳 pic.twitter.com/iB53YxfaY5
— Ravi Shastri (@RaviShastriOfc) February 2, 2019
Click it and Unblock the Notifications