Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভিষেকে চমক দেখালেন হর্ষল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে ভারতের টার্গেট ১৫৪

রাঁচিতে সিরিজ জয়ের জন্য রোহিত শর্মার ভারতের টার্গেট ১৫৪। আজ সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে ২০ ওভারে উইকেট ৬ হারিয়ে ১৫৩ রান তুলেছে নিউজিল্যান্ড। এই টার্গেট জয়পুরের চেয়ে কম। ভারত রাঁচিতে কখনও টি ২০ আন্তর্জাতিকে হারেনি। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৩৪ রান করেন গ্লেন ফিলিপস। দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল দুজনেই করেন ৩১ রান করে। মহম্মদ সিরাজের হাতে চোট থাকায় এই ম্যাচে অভিষেক হয় এবারের আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হর্ষল প্যাটেলের। তিনি এদিন ভারতের সফলতম বোলার। ৪ ওভারে ২৫ রান দিয়ে নিলেন দুটি উইকেট। ভরসা দিলেন ডেথ ওভারেও।

রাঁচিতে ভারতের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ নিউজিল্যান্ড

টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন মার্টিন গাপটিল, তাঁকে যোগ্য সঙ্গত দিতে থাকেন ড্যারিল মিচেল। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে ১৪ রান নেন গাপটিল। এরই ফাঁকে তিনি বিরাট কোহলিকে টপকে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান। বিরাটকে টপকাতে গাপটিলের দরকার ছিল ১১। দ্বিতীয় ওভারে ড্যারিল মিচেলের সৌজন্যে দীপক চাহারের ওভারে আসে ১০। তৃতীয় ওভারে অক্ষর প্যাটেল এসে রানের গতিতে রাশ টেনে ৫ রান দেন। চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমার ফের ১৩ রান দিয়ে বসেন। পঞ্চম ওভারে চাহারের প্রথম বলে ছক্কা হাঁকানোর পর দ্বিতীয় বলেই গাপটিল আউট হন, ক্যাচ ধরেন ঋষভ পন্থ। যদিও প্রথম ওভারে তাঁর উঁচু ক্যাচ তালুবন্দি করতে পারেননি লোকেশ রাহুল। ১৫ বলে ৩১ রান করে আউট হন গাপটিল, মেরেছেন তিনটি চার ও দুটি ছয়। ১১১তম ম্যাচে ১০৭টি ইনিংসে গাপটিলের মোট রান দাঁড়াল ৩২৪৮, বিরাটের রান ৯৫ ম্যাচে ৩২২৭। গাপটিলের মবূল্যবান উইকেট পেলেও চাহারের এই ওভারে ১৪ রান তোলে কিউয়িরা। ষষ্ঠ ওভারে রবিচন্দ্রন অশ্বিন এসে ৮ রান দেওয়ায় পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে নিউজিল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৬৪।

রাঁচিতে ভারতের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ নিউজিল্যান্ড

সপ্তম ওভারে ভারতের হয়ে অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারটি করেন হর্ষল প্যাটেল, দেন ৫ রান। এরপর কিউয়ি ব্যাটারদের অস্বস্তি বাড়ান অশ্বিন ও অক্ষর। নবম ওভারের পঞ্চম বলে মার্ক চ্যাপম্যানকে অক্ষর প্যাটেল আউট করেন। চ্যাপম্যান ১৭ বলে ২১ রান করেন। ১০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৮৪। একাদশ ওভারের দ্বিতীয় বলে অক্ষরের বলে গ্লেন ফিলিপসের ক্যাচ ফেলেন ভেঙ্কটেশ আইয়ার। ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভারে টি ২০ আন্তর্জাতিকে প্রথম উইকেটটি তুলে নেন হর্ষল প্যাটেল। ২৮ বলে ৩১ রান করা ড্যারিল মিচেলকে ফিরিয়ে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে পরের বলেই টিম সেইফার্টের উইকেটটি পেতে পারতেন। রোহিত শর্মা চেষ্টা করলেও বল তাঁর কাছ অবধি পৌঁছায়নি। ১৩ ওভারে অক্ষর প্যাটেল ৮ রান দিলে নিউজিল্যান্ড ১০০ রান পেরোয়। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ১ উইকেট নেন। ১৪তম ওভারে দীপক চাহারের বোলিংয়ের মোকাবিলা করে কিউয়িরা তোলে ১২ রান। ভুবনেশ্বর কুমার ১৫তম ওভারে ১১ রান দেওয়ায় এই ওভারের পর নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১২৫। ষোড়শ ওভারের প্রথম বলেই টিম সেইফার্ট রবিচন্দ্রন অশ্বিনের শিকার, ১৫ বলে তিনি করেন ১৩। অশ্বিন এই ওভারে মাত্র ৩ রান দিলে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ১ উইকেট।

রাঁচিতে ভারতের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ নিউজিল্যান্ড

ডেথ ওভারে হর্ষলের উপর আস্থা রাখেন রোহিত। ১৭তম ওভারে হর্ষলের প্রথম বলে ছক্কা হাঁকান গ্লেন ফিলিপস। চলতি ক্যালেন্ডার ইয়ারে টি ২০-তে এটি তাঁক ৯৭তম ছক্কা, যার ধারেকাছে কেউ নেই। পরের বল শিশিরের কারণে হাত থেকে ফস্কে গেলে নো বল ডাকেন আম্পায়াররা। ফ্রি হিট পেয়েও কাজে লাগাতে পারেননি ফিলিপস। তৃতীয় বলে ফিলিপসকে আউট করেন হর্ষল, ম্যাচে তাঁর দ্বিতীয় শিকার। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ ধরেন পরিবর্ত ফিল্ডার ঋতুরাজ গায়কোয়াড়। এই ওভারটিতে হর্ষল দেন ১০ রান। ১৮তম ওভারের শেষ বলে জিমি নিশামের উইকেটি নেন ভুবনেশ্বর কুমার। কট বিহাইন্ড হয়ে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকেন নিশাম। ১২ বলে ৩ রানের বেশি করতে পারেননি তিনি। ভুবি ৪ ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট দখল করেন। ১৮তম ওভারে ভুবনেশ্বর দেন ২ রান। ১৯তম ওভারে হর্ষল মাত্র ৬ রান দেন। অভিষেক ম্যাচে হর্ষলের পারফরম্যান্স দেখে বিশেষজ্ঞরা বলছেন, জসপ্রীত বুমরাহর সঙ্গে ডেথ ওভারে হর্ষল এমন ধারাবাহিকতা দেখালে ভারতের আক্রমণ নিঃসন্দেহে শক্তিশালী হবে। শেষ ওভারে সাত রান দেন দীপক চাহার, ৪ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট পেলেন তিনি। এদিনও ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে বোলিং করাতে হয়নি রোহিতকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+