টি ২০ সিরিজের তিন ম্যাচে নিউজিল্যান্ডের তিন অধিনায়ক? কেনের পর জেমিসনকেও বিশ্রাম দিয়ে টেস্টকে গুরুত্ব কিউয়িদের

আজ থেকে জয়পুরে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজ। তিন ম্যাচের সিরিজের বাকি খেলাগুলি হবে ১৯ নভেম্বর শুক্রবার রাঁচিতে ও রবিবার ২১ নভেম্বর কলকাতায়। তারপর ২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু হবে প্রথম টেস্ট। টি ২০ সিরিজের ম্যাচগুলি হবে একদিন অন্তর। ফলে রবিবার অবধি আর টি ২০ দলের ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন না।

কেনের পর জেমিসনকেও বিশ্রাম দিয়ে টেস্টকে গুরুত্ব কিউয়িদের

এই পরিস্থিতিতে অভিনব কৌশল নিতে চলেছে নিউজিল্যান্ড। কিউয়ি কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, টি ২০ সিরিজের তুলনায় ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ বেশি গুরুত্বপূর্ণ। সে কারণে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার কাইল জেমিসনকে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাফ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লকি ফার্গুসন ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ফিট হয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন কিউয়ি কোচ। তবে ১৫ সদস্যের দল থেকে দুই ক্রিকেটার বিশ্রামে চলে যাওয়ায় ১৩ জন ক্রিকেটারকে নিয়েই টি ২০ সিরিজ খেলতে হবে নিউজিল্যান্ড। উইলিয়ামসন, জেমিসনরা কানপুরে টেস্ট দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাবেন।

কেনের পর জেমিসনকেও বিশ্রাম দিয়ে টেস্টকে গুরুত্ব কিউয়িদের

উইলিয়ামসন ও জেমিসন বাদে টি ২০ সিরিজের দলে থাকা যে ক্রিকেটাররা টেস্ট সিরিজেও দলে রয়েছেন তাঁরা হলেন গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার ও টিম সাউদি। টি ২০ বিশ্বকাপ ফাইনাল গত রবিবার খেলেছে নিউজিল্যান্ড। সোমবার ভারতে এসে আজকের ম্যাচের জন্য গতকাল একদিনই অনুশীলনের সুযোগ পেয়েছে গোটা দল। তার উপর বিশ্বকাপ খেলার পর অনেকেই ক্লান্ত। উইলিয়ামসন, জেমিসন, সাউদি, ট্রেন্ট বোল্টরা আইপিএলেও খেলেছেন বিশ্বকাপের আগে। সে কারণে যেহেতু একদিন অন্তর ম্যাচ তাই সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের। বিশেষ করে যাঁরা টেস্ট সিরিজের দলে রয়েছেন তাঁরা যাতে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে টেস্ট সিরিজে ফ্রেশ থাকতে পারেন তা নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে।

কেনের পর জেমিসনকেও বিশ্রাম দিয়ে টেস্টকে গুরুত্ব কিউয়িদের

এর আগে তিন ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক দেখেছে বিশ্ব ক্রিকেট। এবার চমক হতে পারে একই সিরিজে ক্যাপ্টেন্সির রোটেশন! কিউয়ি শিবির সূত্রে এমন খবরও আসছে, তিনটি টি ২০ ম্যাচে নিউজিল্যান্ড দলের তিনজনকে একটি করে ম্যাচে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। আজকের ম্যাচে কিউয়িদের নেতৃত্বে টিম সাউদি। সাউদিকে পরের ম্যাচগুলিতে বিশ্রাম দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনারকে পরবর্তী ম্যাচগুলিতে অধিনায়ক করা হতে পারে। বোল্ট টি ২০ সিরিজ খেলে দেশে ফিরবেন, তিনি টেস্ট সিরিজ খেলবেন না। ফলে তিনি তিনটি ম্যাচেই খেলতে পারেন।

কিউয়ি কোচ জানিয়েছেন, টেস্ট দলে থাকা ক্রিকেটাররা টি ২০ সিরিজের সব ম্যাচ খেলবেন না। ভারতীয় দলকে সমীহও করছেন তিনি। কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যেহেতু টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত, সে কারণেই সেই সিরিজের গুরুত্ব বেশি। এই মুহূর্তে নিউজিল্যান্ডের ২৬ জন ক্রিকেটার ও ১৬-১৭ জন সাপোর্ট স্টাফ ভারতে রয়েছেন। টি ২০ সিরিজের শেষে কয়েকজন দেশে ফিরে যাবেন। কেন উইলিয়ামসন ও কাইল জেমিসনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত তাঁদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে বলে জানান স্টেড। তবে ফার্গুসন ফেরায় স্বস্তিও পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+