Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি ২০ আন্তর্জাতিকে বাংলাদেশের দাপট! অস্ট্রেলিয়ার চেয়েও কম রানে থামাল নিউজিল্যান্ডকে

বাংলাদেশ সফরে এসে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল অস্ট্রেলিয়া। শেষ টি ২০ আন্তর্জাতিকে গুটিয়ে গিয়েছিল ৬০ রানে। তার ঠিক পরের ম্যাচে আজ ঢাকার মীরপুরে নিউজিল্যান্ডকে তার চেয়েও কম রানে শেষ করল বেঙ্গল টাইগাররা। বাংলাদেশের মাটিতেই ফের টি ২০ আন্তর্জাতিকে নিজেদের সর্বনিম্ন রানেই গুটিয়ে গেল টম লাথামের নেতৃত্বাধীন দল।

টি ২০ আন্তর্জাতিকে বাংলাদেশের দাপট

নিউজিল্যান্ড এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কোল ম্যাকঞ্চির সঙ্গেই এই ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হল নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্রর। চার ওভারেই ৯ রানের মধ্যে নিউজিল্যান্ডের চার উইকেট পড়ে যায়। বাংলাদেশ সফরে অবশ্য প্রথম সারির দল পাঠায়নি নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দলই বাংলাদেশ সফরে গিয়েছে। কিন্তু সেই একই চিত্রনাট্য, স্পিনারদের দাপটে অজিদের মতো কিউয়িদের ব্যাটিং বিপর্যয়। বাংলাদেশের পিচে এদিনই বল ঘুরছিল ভালোই, কিন্তু পিচ খেলার অযোগ্য ছিল এটা বলা যাবে না। অনভিজ্ঞতার কারণেই স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। পরে জোরে বোলারদের বিরুদ্ধে রান তোলাও সহজ হয়নি মুস্তাফিজুর রহমান দারুণ ফর্মে থাকায়। ২০১৪ সালের ৩১ মার্চ বাংলাদেশের চট্টগ্রামেই টি ২০-তে নিউজিল্যান্ড ৬০ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেবার আরও কম ওভারেই (১৫.৩ ওভার) অল আউট হয়েছিল। আজ ফের ফিরে এল সেই ষাটের অভিশাপ!

ম্যাচ শুরুর তৃতীয় বলেই টি ২০ অভিষেকে শূন্য রানে ফেরেন রাচিন রবীন্দ্র। পরে বল হাতে প্রথম ওভারেও তিনি দশ রান দেন। দলের সাত রানের মাথায় শূন্য রানে ফেরেন উইল ইয়ং। চতুর্থ ওভারের তৃতীয় বলে দলের আট রানের মাথায় ব্যক্তিগত এক রানে ফেরেন কলিন ডি গ্র্যান্ডহোম। এই ওভারের শেষ বলে টম ব্লান্ডেল ফেরেন ২ রান করে। টম লাথাম ও হেনরি নিকোলস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। দুজনেই ১৮ রান করে সংগ্রহ করেন। একাদশ ওভারের পঞ্চম বলে ৪৩ রানের মাথায় পঞ্চম উইকেট পড়ে নিউজিল্যান্ডের। লাথাম আউট হন। এরপর ১৬.৫ ওভারেই শেষ নিউজিল্যান্ড। ১৭ রানের মধ্যে পড়ে শেষ ৬ উইকেট। ২.৫ ওভারে মুস্তাফিজুর রহমান ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। শাকিব আল হাসান, মহম্মদ সৈফুদ্দিন ও নাসুম আহমেদ দুটি করে উইকেট দখল করেন। মেহেদি হাসানের ঝুলিতে একটি উইকেট।

জবাবে খেলতে নেমে বাংলাদেশ সাত রানের মধ্যে দুই উইকেট হারায়। কোল ম্যাকঞ্চি আন্তর্জাতিক অভিষেকের প্রথম বলেই আউট করেন মহম্মদ নঈমকে। এরপর মুম্বই-জাত নিউজিল্যান্ডের আরেক ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আজাজ প্যাটেল ফেরান লিটন দাসকে। দুই ওপেনারই ব্যক্তিগত এক রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিজ্ঞ শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে সাত উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় মাহমুদুল্লাহ-র দল।

শাকিব আল হাসানকে আউট করেন রাচিন রবীন্দ্র। চার ওভারে ২১ রানের বিনিময়ে তিনি একটি উইকেট পেয়েছেন। আজাজ প্যাটেল ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট পান। ম্যাকঞ্চির একটি উইকেট আসে চার ওভারে ১৯ রানের বিনিময়ে। মুশফিকুর রহিম ১৬ ও মাহমুদুল্লাহ ১৪ রানে অপরাজিত থাকেন। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+