বোলারদের স্বস্তি দিয়ে ওয়ান ডে টি-২০-তে চারটি নিয়ম পরিবর্তন আইসিসির
ব্রিজটাউন, ২৭ মে : আগামী দিনে হতে চলা একদিনের আন্তর্জাতিক বা টি-২০ ম্যাচে কয়েকটি পরিবর্তন আনল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। শুক্রবার বার্বাডোজে আইসিসির বার্ষিক সভার সমাপ্তির দিনে এই ঘোষণা করেছে আইসিসি।
কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে ব্যাটসম্যানদের একেরপর এক রেকর্ডের পর নড়েচড়ে বসে আইসিসি। বোলারদের কীভাবে বাঁচিয়ে খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলা যায় সে ভাবনা শুরু হয়। আইসিসির ক্রিকেট কমিটির প্রধান অনিল কুম্বলের নেতৃত্বে থাকা কমিটি গতমাসে কয়েকটি পরিকল্পনার কথা জানায়। সূত্রে খবর, সেগুলি মেনে নিয়েই একদিনের ম্যাচ ও টি-২০-তে নতুন নিয়ম আনতে চলেছে আইসিসি।

এব্যাপারে আইসিসির প্রধান কার্যনির্বাহী অধিকর্তা ডেভ রিচার্ডসন বলেন, "আমরা খেলাটির জনপ্রিয়তা কথা মাথায় রেখে আকাশ-পাতাল কিছু পরিবর্তন করছি না। তবে ব্যাট-বলের যুদ্ধে সমতা বজায় রাখাই আমাদের লক্ষ্য।"
আসুন দেখে নেওয়া যাক, কোন কোন পরিবর্তন আসতে চলেছে ব্যাট-বলের যুদ্ধে
- একদিনের ম্যাচে ১৫-৪০ ওভারের মধ্য়ে কোনও ব্যাটিং পাওয়ার-প্লে থাকছে না।
- ওয়ান ডে ম্যাচে ৪১-৫০ ওভারের মধ্যে ৩০ গজ বৃত্তের বাইরে ৫ জন ফিল্ডার রাখা যাবে।
- ওয়ান ডে ও টি-২০ ম্যাচে সব নো বলেই এবার থেকে ফ্রি হিট মারা যাবে।
- দুই দলের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই ডিআরএস সিস্টেম ম্যাচে ব্যবহার করা যাবে।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications