Muttiah Muralitharan: মুরলীর বায়োপিকের প্রচারে থাকবেন সৌরভ! সল্টলেকেও যাবেন শ্রীলঙ্কার কিংবদন্তি
Muttiah Muralitharan: বিশ্বকাপ শুরুর আগে কলকাতায় আসছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন। তাঁর বায়োপিক '৮০০' ছবির প্রচারে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে মুরলীর সঙ্গে এক মঞ্চে থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
গত ৫ সেপ্টেম্বর মুম্বইয়ে নিজের বায়োপিকের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে মুরলীর সঙ্গে ছিলেন সচিন তেন্ডুলকর, সনৎ জয়সূর্য এবং ছবির কলাকুশলীরা। এবার সৌরভ-মুরলীকে এক মঞ্চে পাওয়া বিশ্বকাপের আগে বাড়তি পাওনা।

বৃহস্পতিবার সকালে মুরলী যাবেন সল্টলেকে শিক্ষা নিকেতন স্কুলে ছবির প্রচারের কাজে। এরপর কলকাতায় এই ছবি সংক্রান্ত সাংবাদিক বৈঠকে থাকবেন সৌরভ ও মুরলী। মুরলীর সঙ্গে দুই জায়গাতেই থাকবেন মুরলীর চরিত্রে ছবিতে অভিনয় করা মধুর মিত্তল। যিনি অভিনয় করেছিলেন অস্কারজয়ী ছবি স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে।
তামিল, হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি। একটি ভিডিও বার্তার মাধ্যমে কলকাতায় আসার কথা জানিয়েছেন মুরলী নিজেই। ছোটবেলা থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট দখলের বিশ্বরেকর্ডের মালিক মুরলী। তাঁর জীবনের অনেক জানা-অজানা অধ্যায় ছবিতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, মুরলীর সঙ্গে কলকাতার সম্পর্ক অনেকটাই নিবিড়। সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া শুরু করেছিলেন ভিশন ২০২০ প্রকল্প। এই প্রকল্পে রূপায়ণ ও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়ারও প্রভূত অবদান। মুরলীকে স্পিন বোলিং কোচ ও ওয়াকার ইউনিসকে পেস বোলিং কোচ করা হয়েছিল।
পরবর্তীকালে ভিভিএস লক্ষ্মণ-সহ আরও অনেকে এই শিবিরে প্রশিক্ষণ দিয়েছেন। বেশ কয়েক বছর মুরলী বাংলার স্পিনারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শ ভাগ করে নিয়েছেন। ভিশন ২০২০ শিবিরের সুফল হিসেবে শাহবাজ আহমেদ, মুকেশ কুমার-সহ একাধিক ক্রিকেটার জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও জায়গা করে নিয়েছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications