তৃতীয় সন্তানের বাবা হলেন মুরলী বিজয়, খুশি বিজয় দম্পতি
মুরলী বিজয়ের পরিবারের ফের এলেন এক নতুন সদস্য , ফের এক পুত্র সন্তানের বাবা হলেন।
মুরলী বিজয়ের পক্ষ থেকে সুসমাচার। সন্তানের বাবা হলেন ভারতীয় টেস্ট দলের এই ওপেনরা। বিজয়ের বড় ছেলে পরিবারের নতুন সদস্যকে নিয়ে ছবিও পোস্ট করেছে।

নিজের সোশ্যাল সাইটের অ্যাকাউন্টে নতুন অতিথির ছবি দিয়ে মুরলী বিজয় লিখেছেন ,'দুই রকস্টার! একজন অন্যজনকে পৃথিবী চেনাচ্ছে। দারুণ খুশি। '
মুরলী বিজয় ও নিকিতাকে বিয়ে করেন ২০১২ সালে। এর আগে নিকিতার স্বামী ছিলেন ভারতীয় দলেরই অন্য ক্রিকেটার দীনেশ কার্তিক। পরে যিনি দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন। মুরলী ও নিকিতার সুখের সংসারে এই সন্তান তৃতীয় অতিথি। এর আগে তাঁদের একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান আছে।

মুরলী বিজয়ের ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য। কিন্তু একদিনের দলে জায়গা করতে পারেননি এখনও। এ মরশুমের আইপিএলে চোটের জন্য খেলা হয়নি মুরলী বিজয়ের। শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজেও তিনি জায়গা পাননি মুরলী বিজয়। কারণ সেই চোট।
ঠান্ডা মাথার মুরলী বিজয় কিন্তু সেসব ভেবে পিছিয়ে পড়তে নারাজ। দলে 'মঙ্ক ' নামে খ্যাত মুরলী এখন ফিটনেস ফিরিয়ে ফের দলে ঢোকার জন্য প্রস্তুত। তারমধ্যেই নতুন সদস্যের আগমনে খুশি মুরলী বিজয়।












Click it and Unblock the Notifications