মুম্বই বনাম হায়দরাবাদের মাঝে আটকে কেকেআর! আইপিএল ২০২০-তে গতবারের উল্টো কাহিনি

মুম্বই বনাম হায়দরাবাদের মাঝে আটকে কেকেআর!

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে দুই দলের প্লে-অফে ওঠার সম্ভাবনা। হায়দরাবাদের সঙ্গে লড়াইয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। একই পরিস্থিতি ২০১৯ সালের আইপিএলেও তৈরি হয়েছিল। তবে গল্পে ছিল উলোট-পুরান।

মুম্বই বনাম হায়দরাবাদের মাঝে আটকে কেকেআর! আইপিএল ২০২০-তে গতবারের উল্টো কাহিনি

আইপিএল ২০১৯-এর শেষ লিগ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল কেকেআর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৩ রান করেছিল দীনেশ কার্তিকের দল। ২৩ বল বাকি থাকতে মাত্র ১ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। জয়ী দলের হয়ে ৩ উইকেট নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা।

এই ম্যাচ হেরে যাওয়ার ফলে আইপিএল ২০১৯-এর প্লে-অফে পৌঁছনোর লড়াই থেকে ছিটকে গিয়েছিল কেকেআর। পয়েন্ট এবং নেট রান রেটের নিরিখে টুর্নামেন্টের নক আউটে উঠে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২০-তেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। গতবার যে জায়গায় দাঁড়িয়েছিল কেকেআর, এবার সেখানেই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

চলতি আইপিএলে নিজেদের চাল চেলে ফেলেছে কেকেআর। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচের ফলের দিকে তাকিয়ে রয়েছেন ইয়ন মর্গ্যানরা। হায়দরাবাদ হেরে গেলে বিনা বাধায় নক আউটে পৌঁছে যাবে শাহরুখ খানের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+