এক বছর অন্তর আইপিএলে হার, ল অব অ্যাভারেজে মুম্বইকে টেক্কা দিতে পারে দিল্লি
এক বছর অন্তর আইপিএল ফাইনালে হার, ল অব অ্যাভারেজে মুম্বইকে টেক্কা দিতে পারে দিল্লি
আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২০-এর ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি টুর্নামেন্টের পারফরম্যান্সের নিরিখে এই মোকাবিলায় রোহিত শর্মা শিবিরের পাল্লা ভারী থাকলেও, ল অব অ্যাভারেজ কিন্তু রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে। ২০১৩ সাল থেকে এক অদ্ভুত পরিসংখ্যানে আজ শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিতে পারে লড়াকু দিল্লি ক্যাপিটালস।

অদ্ভুত গেরোয় আটকে মুম্বই
২০১০ সালে প্রথম বার আইপিএল ফাইনাল খেলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেবার এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল হেরে গিয়েছিল সচিন তেন্ডুলকরের মুম্বই। ২০১৩ সালে দ্বিতীয় বার আইপিএল ফাইনাল খেলেছিল রোহিত শর্মার দল। এরপর থেকে এখনও পর্যন্ত টুর্নামেন্টের একটি সংস্করণ ছেড়ে পরেরটিতে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। ২০১৯ সালে খেতাব গিয়েছিল রোহিত শর্মাদের ঘরে। সে নিরিখে এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফাইনাল হেরেও যেতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এক নজরে পরিসংখ্যান
২০১৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৪ সালের আইপিএলের প্লে-অফে পৌঁছলেও চতুর্থ হয়ে খুশি থাকতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। ২০১৫ সালে ফের চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত শর্মারা। ২০১৬ সালের আইপিএলে পাঁচ নম্বরে শেষ করেছিল মুম্বই। ২০১৭ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৮ সালের আইপিএলেও পঞ্চম স্থানে শেষ করেছিলেন রোহিত শর্মারা। ২০১৯ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে এক রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

এবারের চিত্র ভিন্ন
পরিসংখ্যান ঘাটলে বোঝা যায় যে এবারের চিত্র অন্যবারের থেকে ভিন্ন। কারণ ২০১৩ সালের পর থেকে চ্যাম্পিয়ন হওয়ার প্রতি এক বছর অন্তর আইপিএলের ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। এবার কিন্তু ফাইনালে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাই এবার যে অন্যবারের থেকে আলাদা ফল হতেই পারে, তা বিশ্বাস করতে শুরু করেছেন মুম্বইয়ের ফ্যানরা।

পারফরম্য়ান্সের নিরিখে এগিয়ে মুম্বই
চলতি আইপিএলে এখনও পর্যন্ত তিন বার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিবারই জয়ী হয়েছে রোহিত শর্মা শিবির।












Click it and Unblock the Notifications