IPL 2024: মজা ছেড়ে সিরিয়াস হলেন ঈশান, দর্শকদের জন্য দিলেন সচেতনতার পাঠ, দেখুন ভিডিও
কখনও বিতর্কে জড়াচ্ছেন, কখনও মজা করছেন আবার সিরিয়াস বার্তাও দিচ্ছেন। বিসিসিআইয়ের নির্দেশ না মানায় ঈশান কিষাণের নামের পর বসে গিয়েছে অবাধ্য তকমা। সেই অবাধ্য ঈশানই এবার মু্বই ইন্ডিয়ান্সেক অনুশীলনে পরিবেশ সচেতনতায় সিরিয়াস বার্তা দিলেন।
মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ উইকেটকিপার ব্যাটার ঈশানের একটি ভিডিও মুম্বই ইন্ডিয়ান্সের ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ভীষণ সিরিয়াস ভাবে বেশ সামাজিক একটি বার্তা দিয়েছেন দলের তারকা ক্রিকেটার। পরিবেশ সতেচনতায় এবার দর্শকদের পাঠ দিলেন মু্ম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার।

এই ভিডিও চলাকালীনই ঈশানকে দেখা যায় মাঠে পড়ে থাকা বেশ কয়েকটি জলের খালি বোতল ডাস্টবিনে তুলে ফেলে দিতে। এই কাজে তাঁর সঙ্গে হাত মেলান পাশে থাকা দলের এর আরও ৩ সদস্য।
এর আগের দিন অবশ্য মজার মেজাজেই দেখা গিয়েছিল ঈশানকে। মালিঙ্গা মুম্বই দলের বোলিং কোচ। মুম্বই শিবিরেই দেখা গেল ইশানকে তাঁর কোচের চুল আর বোলিং অ্যাকশন নকল করতে।এই ঘটনা ভিডিও আকারে প্রকাশ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সঙ্গে ক্যাপশনে লিখেছে, 'মালিঙ্গা বননে কা তরিকা বহুত ক্যাজুয়াল হ্যায়, ঈশান ভাই।'
ডিসেম্বর মাসে মানসিক অবসাদের কারণে ভারতীয় দল থেকে বিশ্রাম নেন। এরপর থেকে বিগত কয়েক মাসে ঈশানকে নিয়ে কম জলঢোলা হয়নি। ঈশান কিষাণেরর কেন্দ্রীয় চুক্তির উপরেও একটা বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছিল। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ গিয়েছে ঈশানের নাম।












Click it and Unblock the Notifications