জনপ্রিয়তায় বার্সেলোনা- ম্যাঞ্চেস্টার-লিভারপুলকে পিছনে ফেলে দিল রোহিতের মুম্বই
জনপ্রিয়তায় বার্সেলোনা- ম্যাঞ্চেস্টার-লিভারপুলকে পিছনে ফেলে দিল রোহিতের মুম্বই
জনপ্রিয়তায় মেসির বার্সেলোনা থেকে প্রিমিয়ার লিগের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-লিভারপুলের মতো নামি ক্লাবদের পিছনে ফেল দিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি বছরে রোহিতের অধিনায়কত্বে পঞ্চমবারের জন্য আইপিএল যেতে মুম্বই।

সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের জনপ্রিয়তা তুঙ্গে
সোশ্যাল মাধ্যম অর্থাৎ ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম মিলিয়ে কোন ক্লাব কত অনুরাগীদের আকৃষ্ট করতে পেরেছে, সেই নিয়েই সম্প্রতি একটি সার্ভে হয়। ক্রাউডট্রায়ঙ্গেল এবং ইউএন মেট্রিকের যৌথ উদ্যোগে করা এই সার্ভেতে মুম্বই ইন্ডিয়ান্স ৩১৭ মিলিয়ন অনুরাগীদের আকৃষ্ট করতে পেরেছে বলে তথ্য উঠে এসেছে।

আইপিএলের অন্য দলগুলি কে কোথায়
আইপিএলের দলগুলির মধ্য়ে তুলনা করলে ২৭৭.৬৫ মিলিয়ন অনুরাগীদের আকৃষ্ট করে দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই ১৮৯.৬৭ মিলিয়ন অনুরাগী আকৃষ্ট করতে পেরে তৃতীয় স্থানে। শীর্ষে রয়েছে মুম্বই।

বার্সা-লিভারপুলদের থেকেও এগিয়ে মুম্বই
অন্যদিকে স্প্যানিশ সার্ভে সংস্থা 'ডির্পোটেস অ্যান্ড ফিনানজাস' করা আরেক পৃথক সার্ভেতে অক্টোবর ও নভেম্বর মাসে বার্সেলোনা, লিভারপুল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো বিদেশের জনপ্রিয় ক্লাবগুলির থেকেও মুম্বই ইন্ডিয়ান্স ফেসবুকে বেশি অনুরাগীদের আকৃষ্ট করতে পেরেছে বলে তথ্য উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের করা অনুষ্ঠান
প্রসঙ্গত করোনা পরিস্থিতির মাঝে মরুশহরে আইপিএল অভিযানে এবছর মুম্বই ইন্ডিয়ান্স দল সোশ্যাল মিডিয়ায় 'এম আই লাইভ', 'পল্টন প্লে', 'ভার্চুয়াল ওয়াংখেড়ে', 'এম আই বাডি' নামে একাধিক অনুষ্ঠান করে।












Click it and Unblock the Notifications