IPL 2022: মুম্বইয়ের হারে মিমের বন্যা, রোহিত শর্মার দলের পরাজয়কে ‘পরম্পরা’র সঙ্গে তুলনা সমর্থকদের

মুম্বইয়ের হারে মিমের বন্যা, রোহিত শর্মার দলের পরাজয়কে ‘পরম্মরা’র সঙ্গে তুলনা সমর্থকদের

আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স যেমন সব থেকে সফল দল, তেমনই মরসুমের প্রথম ম্যাচ হারার বিষয়ে তাদের এক অদ্ভূত ধারাবাহিকতা রয়েছে। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল সেই ধারাবাহিকতা বজায় রেখেই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে।

IPL 2022: মুম্বইয়ের হারে মিমের বন্যা, রোহিত শর্মার দলের পরাজয়কে ‘পরম্মরা’র সঙ্গে তুলনা সমর্থকদের

দশ বল এবং হাতে চার উইকেট থাকতে মুম্বইয়ের দেওয়া ১৭৮ রানের টার্গেট ছুঁয়ে ফেলে দিল্লি। যদিও একটা সময়ে ম্যাচে জয়ের পাল্লা ভারী ছিল মুম্বইয়ের দিকেই। তবে শেষ পর্যন্ত কাজে এল না ঈশান কিষানের৮১ রানের অপরাজিত ইনিংস।

৭২/৫ থেকে দিল্লিকে ম্যাচ জিততে সাহায্য করেন অক্ষর প্যাটেল (৩৮*) এবং ললিত যাদব (৪৮*)। ১৭ বলে ৩৪ রানে ঝোড়ো ইনিংস খেলে বাম হাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

তবে, দলের এই হারে একেবারেই হতাশ নন বা দুঃখিত নন মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা। বরং এই হারকে উপভোগ করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় মজার মিম শেয়ার করে এই হারকে নিয়ে মজা করছেন মুম্বইয়ের ফ্রাঞ্চাইজিটির সমর্থকেরা। কারণ এই রকম বহু মরসুম রয়েছে যেখানে প্রথম ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অনেকে এই হারকে শুভ মনে করেন। তাঁরা মনে করেন প্রথম ম্যাচে হার শুভ ইঙ্গিত বহন করে।

অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের ব্লকবাস্টার 'মহব্বতে' সিনেমার বিখ্যাত তিনটি শব্দ 'পরম্পরা-প্রতিষ্ঠা-অনুশাষন'। 'মহব্বতে'র সিনেমায় অমিতাভ বচ্চনের লুকসের একটি ছবিতে 'পরম্পরা-প্রতিষ্ঠা-অনুশাষন' লিখে এই হারতে পরম্মরার সঙ্গে তুলনা করেছে মুম্বই ইন্ডিয়ান্সের এক ভক্ত।

আরেক জন টুইটারে লেখেন, "আমার মনে হয় মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচটা হারে কারণ এটা শুভ দলের জন্য।"

শেষ দশ বছরের পরিসংখ্যান তুলে এক জন লেখেন, "শেষ দশ বছরে আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স।"

মরসুমের প্রথম ম্যাচ হারাকে পরম্পরার সঙ্গে তুলা করে আরও একটি টুইট আসে এক মুম্বই সমর্থকেরা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+