মহেন্দ্র সিং ধোনি দক্ষিণ ভারতকে দিলেন বড় উপহার, তিনটি ভাষায় ছবি তৈরি করবে মাহির সংস্থা

মহেন্দ্র সিং ধোনির বায়োপিক সুপারহিট হয়েছিল। এবার ধোনি নিলেন নয়া উদ্যোগ। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া এবং সাফল্য এনে দেওয়ার সঙ্গে সঙ্গে চেন্নাই-সহ তামিলনাড়ুর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। নিজের সেকেন্ড হোম বলেও ধোনি অভিহিত করে থাকেন চেন্নাইকেই। এবার সেই দক্ষিণ ভারতকেই মাহি দিচ্ছেন নয়া উপহার।

মহেন্দ্র সিং ধোনি দক্ষিণ ভারতকে দিলেন বড় উপহার

ধোনি যেমন একাধিক বাণিজ্যিক সংস্থার মুখ, তেমনই তিনি নিজেও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন। তার মধ্যে অন্যতম ছবি প্রস্তুতকারক সংস্থা। বছর তিনেক আগে প্রাক্তন ভারত অধিনায়কের ফিল্ম প্রোডাকশন কোম্পানি ধোনি এন্টারটেনমেন্ট আত্মপ্রকাশ করেছে। এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য় বলছে, সংস্থাটির কর্ণধার ধোনি। এর যাবতীয় কাজকর্ম পরিচালনা করে থাকেন তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি। ধোনির এই বাণিজ্যিক উদ্যোগ নিয়ে এর আগে খুব বেশি মাতামাতি হয়নি। সম্প্রতি ধোনি চেন্নাইয়েই গিয়েছিলেন। সেখানে এক অনুষ্ঠানে আগামী মরশুমে আইপিএল খেলতে চিপকে ফেরার কথা ঘোষণা করতেই করতালি-সহ উচ্ছ্বাসে ফেটে পড়েন মাহি ভক্তরা। চেন্নাইয়ে তাঁর বিপুল জনপ্রিয়তা, ফলে 'থালা'-র ফিল্ম প্রোডাকশন কোম্পানিও যে সাফল্যের মুখ দেখবে সেই প্রত্যাশা করাই যায়।

জানা গিয়েছে, ধোনি এন্টারটেনমেন্ট আপাতত তিনটি ভাষাতেই ছবি বানাবে। তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায়। ধোনির ফিল্ম প্রোডাকশন সংস্থার থেকে মুক্তিপ্রাপ্ত রোর অব দ্য লায়ন বেশ জনপ্রিয় হয়েছিল। ২০১৩ সালে বেটিং কেলেঙ্কারিতে অভিযোগে ২ বছরের নির্বাসন কাটিয়ে ২০১৮ সালে আইপিএলে প্রত্যাবর্তনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল এই ডকু ড্রামা। এ ছাড়া ধোনির নেতৃত্বে ভারতের ২০১১ সালে বিশ্বকাপ জয়ের উপর তৈরি ব্লেজ টু গ্লোরিও উপহার দেয় ধোনি এন্টারটেনমেন্ট। মাইথোলজিক্যাল থ্রিলার দ্য হিডন হিন্দুও মুক্তি পায় ধোনির ফিল্ম প্রোডাকশন সংস্থা থেকে।

জানা যাচ্ছে, ধোনির ছবি প্রস্তুতকারক সংস্থা যে নতুন ছবির কথা শীঘ্রই জানাতে চলেছে তাতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন নয়নতারা। দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী সদ্য যমজ সন্তানের মা হয়েছেন। তাঁর স্বামী চিত্র পরিচালক ভিগনেশ শিবান। ধোনির ছবি তিনি পরিচালনা করছেন কিনা তা অবশ্য এখনও জানা যায়নি। ধোনির ফিল্ম প্রোডাকশন কোম্পানির দক্ষিণে ছবি তৈরির পরিকল্পনার কথা সামনে আসতেই শুরু হতেই চর্চা শুরু হয়েছে প্রথম ছবিতে কে নায়কের ভূমিকায় থাকবেন তা নিয়েই। থালাপতি বিজয়, ধনুষ, সূর্য, জুনিয়র এনটিআর, রাম চরণ, আল্লু অর্জুন-সহ অনেকের নামই উঠে আসছে। এখন অপেক্ষা প্রথম ছবির আনুষ্ঠানিক ঘোষণার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+