রোহিত শর্মার চোখে ইনিই সেরা অধিনায়ক
ভারতীয় ক্রিকেট সার্টিকে তাঁকে নতুন 'মিস্টার কুল' বলা হয়।ঠান্ডা মাথায় চাপ সামলাতে পারেন। রোহিতের চোখে ইনিই বিশ্বের সেরা অধিনায়ক
ভারতীয় ক্রিকেট সার্টিকে তাঁকে নতুন 'মিস্টার কুল' বলা হয়।ঠান্ডা মাথায় চাপ সামলাতে পারেন। সুপার ওভারে ২ বলে ১০ রান প্রয়োজন হোক বা, শেষ দুই বলে ৪ রান বাঁচানো! কখনও হার মানেন না। দেশের হয়ে অধিনায়ক হিসেবে এশিয়া কাপ, নিদাহাস ট্রফি জিতেছেন। সেই সঙ্গে টি-২০তে তাঁর ঝুলিতে চার চারটি চ্যাম্পিয়ন ট্রফি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তিনি রোহিত হিটম্যান শর্মা। নেতৃত্ব দেওয়ার সময় অনেকেই পূর্বসূরি ধোনির সঙ্গে তাঁর তুলনা টানেন। এহেন রোহিতের চোখে সেরা অধিনায়ক কে? জানালেন হিটম্যান।

এক চ্যাট শোয়ে রোহিত বলেছেন,'সারা ভারত উত্তরটা জানে, ধোনির মতো ঠান্ডা মাথার অধিনায়ক কেউ কী আছে? এরপরও উত্তর দিতে হবে। তিনটে আইসিসি ট্রফি যার ঝুলিতে তিনিই তো দেশের সবচেয়ে সফল অধিনায়ক। যেকোনও পরিস্থিতিতে ধোনি মাথা ঠান্ডা রাখতে পারে। বোলাররা চাপে পড়লে সঙ্গে সঙ্গে তরুণদের পাশে এসে ধোনি চ্যাট করতে শুরু করে দেয়। ওর মতো অধিনায়ক সত্যিই খুব কম রয়েছে।'
উল্লেখ্যে ধোনির অধিনায়কত্বেই রোহিতের ক্রিকেট কেরিয়ারে উত্থান হয়। ধোনি জমানাতেই ওপেনার হিসেবে উঠে আসেন হিটম্যান। যার পর এখন নিজের ব্য়াটিংকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন রোহিত।
দেশের হয়ে ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন ধোনি। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে টেস্টে ভারতকে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে নিয়ে গিয়েছিলেন ধোনি। দেশের হয়ে ধোনি শেষবার ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন।












Click it and Unblock the Notifications