সদ্য হয়েছে অস্ত্রোপচার, দক্ষিণ ভারতীয় খাবারে মজে মাহি!
সদ্যই হাঁটুএত অস্ত্রোপচার হয়েছে মহেন্দ্র সিং ধোনির। অস্ত্রোপচারের পর দক্ষিণী খাবারে মজে মাহি।এরইমধ্যে রবিবার সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে প্রাক্তন ভারত অধিনায়কের ছবি। ইডলি, সাম্বপ-র মতো খাবারে মজে রয়েছেন সিএসকের অধিনায়ক। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
সূত্রের খবর, অস্ত্রোপচারের পর ভালো আছেন ধোনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ধোনির একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তিনি একটি রুমের মধ্যে কফি ও দক্ষিণ ভারতীয় খাবার খাচ্ছেন। ধোনির পাশে রয়েছে তাঁর এক বন্ধু। ধোনির সামনে থাকা প্লেটে দেখা গিয়েছে তিনটি ইডলি, সাম্বপ ও ২টি মেদু বড়া রয়েছে। ছবিতে ক্যাপ্টেন কুলকে দেখা গেল একেবারে দারুন মুডে।

MS Dhoni at Mumbai.
— Johns. (@CricCrazyJohns) June 4, 2023
He is doing fine after the Knee Surgery. pic.twitter.com/NBR8Z0BViu
দ্রুত অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন ধোনি। গত বৃহস্পতিবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসক দীনশ পরদিওয়ালার তত্ত্বাবধানে ৪১ বছর বয়সি ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। ডাক্তার পরদিওয়ালাই অতীতে একই রকম সমস্যায় থাকা ঋষভ পন্তেরও অস্ত্রোপচার করেছেন।

বৃহস্পতিবার সকালেই সাফল্যের সঙ্গে ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন। সিএসকের তরফেও জানানো হয়েছে,"ধোনির অস্ত্রোপচার সম্পূর্ণ ভালোভাবে হয়েছে। দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রিহ্যাব শুরু হবে ধোনির।" দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও সিএসেকের তরফে জানানো হয়েছে। এরইমধ্যে ধোনির এই ছবি কিন্তু ভক্তদের আশ্বস্ত করল।

এখন দেখার কত দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে পারেন ধোনি।












Click it and Unblock the Notifications