MS Dhoni Birth Day: অবসরের পরও অক্ষত রেকর্ড বুক, জন্মদিনে ফিরে দেখা মাহির মাইলস্টোন

শুক্রবার ৪২ তম জন্মদিন মহেন্দ্র সিং ধোনির। রাচির ছোট্ট গলি থেকে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক। ধোনির জীবন রূপকথাকেও হার মানাবে। গোলকিপার হিসাবে খেলার মাঠে যাত্রা শুরু ছোট্ট মাহির। কিন্তু কেশব বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে গোলকিপার থেকে ধোনি হয়ে গেলেন উইকেটকিপার। তারপর বাকিটা রূপকথা। ক্রিকেট কেরিয়ারে এমন কিছু রেকর্ড গড়েছেন মাহি যা এখনও অক্ষত।

চ্যাট জিপিটি বলছে, ১৯৮১ সালের ৭ জুলাই তৎকালীন বিহারের রাঁচিতে জন্মগ্রহণ করেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৪ সালের ২৩শে ডিসেম্বর বাংলাদেশের চট্টগ্রামে অভিষেক হয়েছিল লম্বা চুলের এক উইকেট রক্ষক ব্যাটসম্যানের।

ধোনি

এশিয়ার একমাত্র অধিনায়ক, যিনি আইসিসির তিনটি ট্রফিই জিতেছেন। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাঁর নেতৃত্বেই ২০১০ এবং ২০১৬ সালে এশিয়া কাপ জিতেছিল টিম ইন্ডিয়া।

রান তাড়ায় অপরাজিত- মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বের সেরা ফিনিশার বলা হয়। পরিসংখ্যানও তাই বলছে। ওয়ান ডে ক্রিকেটে রান তাড়ায় দলের জয়, ধোনি এমন ৪৭ ম্যাচে অপরাজিত থেকেছেন। এমনকি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার নজিরও ক্যাপ্টেন কুলের দখলে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সিরিজে ধোনির নেতৃত্বে তিন ম্যাচের সিরিজ ৩-০ জেতে ভারত। টানা হাফসেঞ্চুরিতে মাহিকে ভরসা দিয়েছিলেন বিরাট কোহলি।

ধোনি

২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহি, এরপর ২০১৭ সালে ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ান। ২০১৯ সালে ১০ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন মাহি এরপর ২০২০ সালে ১৫ ই আগস্টে নিঃশব্দে অবসর ঘোষণা করে দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

চ্যাট জিপিটি বলছে, ২০০৮ সালে প্রথমবার ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় চেন্নাইকে।২০১০, ২০১১ পর পর দুই বছর সিএসকেকে চ্যাম্পিয়ন করেন ধোনি।২০১২, ২০১৩ সালে ফাইনালে উঠলেও ট্রফি আসেনি ধোনির হাতে।২০১৫ সালেও ফের রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল মাহিকে।

ধোনি

২০১৭ সালে পুণের হয়ে ফাইনাল খেললেও ট্রফি জয় অধরাই থাকে ধোনির। ২০১৮ সালে ফের চেন্নাইয়ের হয়ে আইপিএল ট্রফি জিতলেন মাহি। ২০১৯ সালে রানার্স হল ধোনির চেন্নাই। ২০২১ সালে চতুর্থবার আইপিএল ট্রফি ধোনির হাতে।২০২৩ সালে সংখ্যাটা হয় পঞ্চম।

মাঠের বাইরেও একাধিক খেতাব অর্জন করেছেন মাহি। গুগল বার্ডের তথ্য অনুসারে ২০০৮ এবং ২০০৯ সালে আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন মাহি। তাঁর নেতৃত্বে ২০০৮, ২০০৯, ২০১১, ২০১৩ সালে আইসিসির টিম অফ দ্য ইয়ারের খেতাব জেতে ভারত।২০১১ সালে আইসিসি অ্যাওয়ার্ড অফ স্পিরিট সম্মান পান ধোনি।২০০৮ সালে পদ্মশ্রী, ২০০৯ সালে পদ্মভূষণ সম্মান পান ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+