IPL 2025: নিলাম নিয়ে মতবিরোধ ফ্র্যাঞ্চাইজিগুলির, বৈঠকে কার সঙ্গে তর্কে জড়ালেন শাহরুখ খান?
বুধবার সন্ধ্যায় মুম্বইতে বিসিসিআই সদর দফতরে আইপিএল মালিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বোর্ড কর্তারা। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিরয়ে আলোচনা হয়। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, যে বিতর্কের মূল বিষয় হল মেগা নিলাম আদৌ হবে কিনা। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান সহ বেশ মেগা নিলামের বিরুদ্ধে বেশ সওয়াল করেন।
বৈঠক একটা সময়ে বেশ উত্তপ্ত হয়ে উঠে। কেকেআর কর্ণধার শাহরুখ খান পাঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়ার সাথে উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন বলেও সূত্রের খবর। এটা বোঝা যায় যে শাহরুখও বেশি ক্রিকেটার ধরে রাখার পক্ষে ছিলেন অন্যদিকে পাঞ্জাব কিংসের সহ মালিক এই মতের বিরুদ্ধে ছিলেন। মেগা নিলামে র আগেই- শেষ পর্যন্ত ধরে রাখার সংখ্যা চূড়ান্ত করা হবে৷ বিসিসিআই যদি মেগা নিলাম বাতিল করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ক্রিকেটার রিটেনের সংখ্যা কত হয় সেটা গুরুত্বপূর্ণ।

মিটিংয়ে আসা মালিকদের মধ্যে দিল্লি ক্যাপিটালসের কিরণ কুমার গ্র্যান্ডি, লখনউ সুপার জায়ান্টসের সঞ্জীব গোয়েঙ্কা, চেন্নাই সুপার কিংসের রূপা গুরুনাথ, সানরাইজার্স হায়দ্রাবাদের কাব্য মারান, রাজস্থান রয়্যালসের মনোজ বাদালে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথমেশ মিশ্র। মুম্বাই ইন্ডিয়ান্সের নীতা আম্বানিসহ কয়েকজন মালিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে অংশ নিয়েছিলেন।
বেশিরভাগ আইপিএল ফ্র্যাঞ্চাইজি চায় এবং আইপিএল ২০২৫-র আগে আগে মেগা নিলাম না করে একটি "ছোট নিলাম" হোক। বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যারা ছোট নিলাম চাইছে সেই দলগুলি হল সিএসকে, কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস।বড় নিলাম চাইছে পাঞ্জাব, লখনউ, দিল্লি, আরসিবি, গুজরাত।মেগা নিলামের সময়ের ব্যবধান ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করতে পারে বিসিসিআই।
বর্তমানে প্রতিটি দলের জন্য নিলামে প্লেয়ার কেনার বরাদ্দ ১০০ কোটি টাকা৷ এটি এবার বৃদ্ধি পাওয়ার একটি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যার ফলে খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজি মালিক সকলেরই গেমপ্ল্যানের ব্লু প্রিন্টে বড়সড় রদবদলের ইঙ্গিত৷
নিলামে যে বিশাল পার্স নিয়ে ফ্রাঞ্চাইজি মালিকরা কেনাকাটা করতে আসে সেই কিটির মাপ নিয়ে দর কষাকষি বুধবারের বৈঠকের সবচেয়ে বড় হয়ে উঠে৷ এছাড়াও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়েও কথা হয় বলেই সূত্রের খবর৷
রাতের দিকে বোর্ডের বার্তায় লেখা হয়েছে, বুধবার ১০টি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে আইপিএলের আসন্ন মরশুম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে একটি গঠনমূলক আলোচনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি মালিকরা প্লেয়ার রেগুলেশন এবং কেন্দ্রীয় মার্চেন্ডাইজিং, লাইসেন্সিং এবং গেমিং সহ অন্যান্য বাণিজ্যিক দিকগুলির উপর প্রতিক্রিয়া পেশ করেছেন। বিসিসিআই এখন এই সুপারিশগুলিকে আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আরও আলোচনা ও মূল্যায়নের জন্য নিয়ে যাবে।
এসবের মধ্যেই মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়েও রয়েছে ধোঁয়াশা। শেষ আইপিএলের পর থেকে মাহি এখনও স্পষ্ট করেননি তাঁর আগামীর ভাবনা। ২০২৫ আইপিএল তিনি খেলবেন কি না, সিএসকে-র শীর্ষকর্তারাও জানেন না। ধোনি খেলতে চাইলে সিএসকে তাঁকে রিটেইন করে কি না সেটাই দেখার।












Click it and Unblock the Notifications