ফুটবল ডার্বি জয়ের দিনই ক্রিকেটে হার মোহনবাগানের, আজ বড় ম্যাচ

ফুটবল ডার্বি জয়ের দিনই ক্রিকেটে হার মোহনবাগানের, সন্ধ্যায় বড় ম্যাচ

আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারানোর দিনই বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে শোচনীয় হারের মুখ দেখতে হল মোহনবাগানকে। তপন মেমোরিয়াল ক্লাবের কাছে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ ৪২ রানে হারলেন অনুষ্টুপ মজুমদাররা। আজ সন্ধ্যায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বড় ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন। ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

ফুটবল ডার্বি জয়ের দিনই ক্রিকেটে হার মোহনবাগানের, আজ বড় ম্যাচ

কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবারের প্রথম ম্যাচে তপন মেমোরিয়াল ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে মোহনবাগানের প্রতিপক্ষ দল। ৪১ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন সন্দীপন ধর সিনিয়র। ৩৪ বলে ৪৯ রান করেন তপন মেমোরিয়ালের অধিনায়ক তথা আরসিবি-র হয়ে আইপিএল খেলা শাহবাজ আহমেদ। মোহনবাগানের হয়ে একটি করে উইকেট নেন সায়ন ঘোষ এবং প্রিন্স যাদব।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভয়ানক ব্যাটিং বিপর্যের মুখে পড়ে মোহনবাগান। মনোজ তিওয়ারির অনুপস্থিতি অনুভব করে দল। ২৪ রানের বেশি করতে পারেননি মোহনবাগানের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ২৪ রান করেন সূরজ সিন্ধু জয়সওয়াল। মোহনবাগানের বাকি ব্যাটসম্যানদের স্কোর কহতব্য নয়। ১১ বল বাকি থাকতেই ১১২ রানে অল আউট হয়ে যায় সবুজ-মেরুন। তপন মেমোরিয়ালের হয়ে চার উইকেট নিয়ে মোহনবাগানের ব্যাটিং অর্ডারকে একাই গুঁড়িয়ে দেন রমেশ প্রসাদ। দুই উইকেট নেন পি বর্মন। শুক্রবারের দ্বিতীয় ম্যাচে টাউন ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা কাস্টমস।

আজ বিকেলে ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চিরশত্রু ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে মোহনবাগান। দুই দলের কাছেই ম্যাচটি জেতা ভীষণ ভাবেই গুরুত্বপূর্ণ। তাই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট তালিকার মোহনবাগান। দুই ম্যাচ খেলেও খাতা খুলতে না পারা ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকার সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। আট পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে তপন মেমোরিয়াল ক্লাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+