AUS vs IND: অ্যাডিলেড কাণ্ডে কঠোর আইসিসি, দোষী হলেন সিরাজ-হেড, বেশি শাস্তি পেলেন ভারতীয় পেসার
জল্পনাই সত্যি হল। অ্যাডিলেড টেস্টে মাঠের মধ্যে আচরণের জন্য শাস্তি পেতে হল ট্রাভিস হেড এবং মহম্মদ সিরাজকে। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট চলাকালীন দ্বিতীয় দিনে মাঠের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন দুই দলের দুই ক্রিকেটারা। বিষয়টি ক্রিকেটীয় স্পিরিটের মাত্রার পরিপন্থী হওয়ায় আইসিসি দুই ক্রিকেটারকে শাস্তি দিল।
সোমবার সন্ধ্যায়( ভারতীয় সময় অনুসারে) শাস্তি ঘোষণা করেছে আইসিসি।সিরাজ এবং ট্র্যাভিস হেডকে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য একটি শাস্তি যোগ্য পয়েন্ট দেওয়া হয়েছে। তবে সিরাজের শাস্তির মাত্রা একটু বেশি। ভারতীয় তারকা পেসারের ম্যাচ ফি-র ২০ শতাংশ টাকা কেটে নেওয়া হয়েছে।

যদিও হেডের দাবি খারিজ করে সিরাজ পাল্টা বলেছিলেন, উইকেট পাওয়ার পর আমি সেলিব্রেট করছিলাম। সেই সময়ই হেড প্রথম কথা বলা শুরু করেন। তিনি যে ওয়েল বোল্ড বলেছেন বলে দাবি করছেন তা মিথ্যা। গিয়ে হাইলাইটস দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।
আইসিসির পক্ষ থেকে বিবৃতিতে সিরাজের প্রসঙ্গে বলা হয়েছে, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদের ২.৫ ধারা লঙ্ঘনের জন্য এবং দোষী সাব্যস্ত হওয়ার জন্য সিরাজকে তাঁর ম্যাচ ফি এর ২০% জরিমানা করা হয়েছে। যে ভাষা, অঙ্গভঙ্গি ব্যবহার করেছেন সিরাজ মাঠের মধ্যেই তা গ্রহণযোগ্য নয়। সিরাজের প্রতিক্রিয়া আউট হওয়া ব্যাটারের জন্য সঠিক ছিল না, উস্কানিমূলক ছিল।
পাশাপাশি আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.১৩ ধারা লঙ্ঘনের জন্য হেডকেও সতর্ক করা হচ্ছে, মাঠে প্রতিপক্ষ দলের ক্রিকেটারের প্রতি তাঁর ব্যবহারও সঠিক ছিল না। সৌভাগ্যবশত, উভয় খেলোয়াড়ই নির্বাসনের হাত থেকে রক্ষা পান কারণ গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ।
আউট হওয়ার পর বিতর্ক না বৃদ্ধি করে দর্শকদের অভিবাদন গ্রহণ করে সাজঘরে ফিরে যান হেড।
প্রথম দিন লাবুশেনের ইশারাতে বিরক্ত হয়েছিলেন সিরাজ, উইকেটের দিকে অযথা বল নিক্ষেপ করেন। এটাও সিরাজের বিপক্ষে যেতে পারে।












Click it and Unblock the Notifications